বাংলাদেশ

পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, চারপাশে অন্যান্য কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশে পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিলের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৬ জানুয়ারি) সকালে ঢাকার আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদফতর পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

তাহলে কি পুলিশ ফেরিফিকেশন থাকছে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পুলিশ ভেরিফিকেশন থাকছে, কী থাকছে না, এ ব্যাপারে আমি এখনই বলতে পারব না। বাট যদি দেখা যায় যে, শুধু আমাদের আইডি কার্ড দিয়ে পারা যায়, তাহলে আমরা পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দিব।

এছাড়া বিদেশি নাগরিকদের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তারা ৩১ জানুয়ারির মধ্যে নতুন ভিসা না নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

বিষয়:পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন স্বরাষ্ট্র উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…