বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচারি সরকারের পতনের পর স্বাধীন দেশে অন্য কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেয়া হবে না। ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য বাংলাদেশের প্রতি ইঙ্গিতপূর্ণ ও উস্কানিমূলক ছিল।
শনিবার (৭ সেপ্টেম্বর) নার্সেস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার কাছে নির্বাচন কমিশনরা তাদেরকে বিক্রি করেছিলেন। আগামীতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় এবং নির্বাচন কমিশনে কারো হস্তক্ষেপ না থাকার পরামর্শ দেন তিনি।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মিরপুরের রুপনগর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত পরিবারের খোঁজ খবর নিয়েছে বিএনপি। ঢাকা উত্তরের সদস্য সচিব আমিনুল হকের নেতৃত্বে নিহত পরিবারকে আর্থিক সহায়তাসহ তাদের পাশে থাকার কথা বলেন।
শেখ হাসিনা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাকে এই হত্যাকাণ্ডের জন্য শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেন সদস্য সচিব আমিনুল ইসলাম।
অন্যদিকে, ঢাকা উত্তর বিএনপির উদ্যোগে আগারগাঁও থেকে মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব এবং নির্বাহী কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। দেশকে সামনের দিয়ে এগিয়ে নিয়ে অপশক্তি রুখতে বিএনপি নেতাকর্শীদের সজাদ থাকার আহ্বান জানান।







