বাংলাদেশ

বাড়তি ভাড়ার অভিযোগ পাইনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

জনপ্রিয় ব্যক্তির সঙ্গে সাংবাদিকদের সাক্ষাৎকারের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি সাংবাদিকদের সামনে কথা বলছেন, চারপাশে অন্যান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর গাবতলীর বিভিন্ন পরিবহনের টিকিট কাউন্টার ঘুরে ও যাত্রীদের সঙ্গে কথা বলে বাড়তি ভাড়ার কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘আমি যতটুকু ঘুরলাম দেখলাম- কেউ বাড়তি ভাড়া নেয়নি। বাড়তি ভাড়ার অভিযোগ পাইনি। তবে অনেকেই টিকিট পাচ্ছে না।’

পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ‘আমরা নিজেরা একটু সচেতন হলে, আইন মেনে চললে সবকিছু সহজ হয়। বিশেষ করে গাড়িতে উঠতে-নামতে এবং রাস্তা পারাপারে আমাদের নিজেদের সচেতনতা দরকার। আশা করি নিজেরা সচেতন হবেন।’

বাসের কৃত্রিম সংকট দেখিয়ে ভাড়া অতিরিক্ত নেওয়া হয়, সাংবাদিকদের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, ‘এরকম তথ্য আমি পাইনি। বাসের সংকট দেখানো হয় যেহেতু বলেছেন, আমরা এটা কঠোরভাবে দেখবো।’

যানজট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃষ্টি-বাদল ও গাড়ির চাপে কিছুটা যানজট আছে। আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় আছে। যে কোনো সমস্যা সমাধানে তারা কাজ করছে।’

একই টিকিট একাধিকবার বিক্রির বিষয়ে তিনি বলেন, ‘মালিকপক্ষের প্রতিনিধি এখানে আছেন, এটা তারা দেখবেন।’

বিষয়:গাবতলী বাস টার্মিনাল স্বরাষ্ট্র উপদেষ্টা লে জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…