চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাউন্টারে ভাড়ার চার্ট টাঙিয়ে রাখতে হবে: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঈদুল ফিতরকে সামনে রেখে গণপরিবহণে শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার বলেছেন: ঈদের সময় বাস কাউন্টারগুলোতে ভাড়ার নির্ধারিত চার্ট টাঙিয়ে রাখতে হবে এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে গণপরিবহণ চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঈদকে কেন্দ্র করে রাজধানীর বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপকসংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। ডিবি, সোয়াত এবং ট্রাফিক পুলিশের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন, যাতে যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন হয়।

তিনি আরও বলেন, সড়কে কোনও লক্কড়-ঝক্কড় বা অনুপযুক্ত বাস চলতে দেয়া হবে না। এ ধরনের যানবাহন রাস্তায় নামলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

যাত্রীদের স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে ঈদের সময় ট্রাক ও লরির চলাচলও বন্ধ রাখা হবে বলে জানান ডিএমপি কমিশনার। একই সঙ্গে যাত্রীদের সঙ্গে কোনও ধরনের হয়রানি বা দুর্ব্যবহার না করার জন্য চালক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার আনিছুর রহমান বলেন, বিআরটিএ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্ট বাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে সে বাসের রুট পারমিটও বাতিল করা হতে পারে।

Reneta

এ সময় বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক ও শ্রমিক নেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ঈদে যাত্রীদের ভোগান্তি কমাতে বাস মালিক ও শ্রমিকরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সবাই একসঙ্গে উদ্যোগ নিচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাবতলী বাস টার্মিনালচালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভাডিএমপি কমিশনার
শেয়ারTweetPin

সর্বশেষ

মাইলস-ওয়ারফেজসহ ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ মাতাবেন যারা

আগস্ট ৩, ২০২৬

মহাকাশে ধান চাষে সাফল্য চীনা নভোচারীদের

আগস্ট ৩, ২০২৬
পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের এমডি এস এম মাহবুবুল আলম

বিক্রয় ও মুনাফায় অবদানের স্বীকৃতি, ২৪ কর্মকর্তাকে পুরস্কৃত করল ওয়ালটন

আগস্ট ৩, ২০২৬

৫ আগস্ট ‘বর্ষা বিপ্লবের গান’, আর্টসেল-শিরোনামহীনসহ যারা গাইবেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি’ উপলক্ষে আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

‘এত রক্ত ও বিসর্জনের পর অর্জিত গণতন্ত্র ও সংসদই হওয়া উচিত রাজনীতির কেন্দ্রবিন্দু’

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT