বাংলাদেশ

তদন্ত ছাড়া গ্রেপ্তার করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন যারা দোষী তাদেরই মামলায় নাম দেয়া হয়। তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন, অন্য কারও নাম দিবেনন না। আর যাদের নামে হত্যা মামলা আছে তাদের তদন্ত ছাড়া গ্রেপ্তার করা যাবে না।

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাধারণ লোক যেন কোনভাবেই হেনস্তার শিকার না হয়। তিনি বলেন, এখন পুলিশ বাদি হয়ে মামলা দিচ্ছে না। আগে পুলিশ বাদি হয়ে মামলা দিত। এখন ভুক্তভোগীরাই মামলা করছেন। এটা ইতিবাচক।

মব জাস্টিস নিয়ে উপদেষ্টা বলেন, আইন নিজের হাতে কেউ যেন তুলে না নেয়। অপরাধী হলেও তাকে যেন আইনের হাতে তুলে দেয়া হয়।

বিষয়:স্বরাষ্ট্র উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…