স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপিসহ সব রাজনৈতিক দল বিজয়ের আনন্দ প্রকাশ করতে পারবে তবে নির্বাচনে বাধা অসে এমন কোন কর্মকাণ্ড করতে পারবে না। আমরা চাই দেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন।
তিনি আজ শনিবার (১৬ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে বিজয় দিবসের অনুষ্ঠানে এই কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন নির্বাচন বিরোধী কোন কর্মকাণ্ড করা যাবে না। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে, সকাল পৌনে ৮টায় রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।










