চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্সর বোর্ডের সদস্যপদ ফিরিয়ে দিলেন নিপুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A
নিপুনের ছবি, সেন্সর বোর্ডের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্সর বোর্ড বিলুপ্তি চেয়ে গ্রেডিং পদ্ধতি চালুর পক্ষে যেকজন নির্মাতা বিগত বছরগুলোতে সরব ছিলেন, তাদের অন্যতম নির্মাতা আশফাক নিপুন। কিন্তু রবিবার (১৫ সেপ্টেম্বর) সেন্সর বোর্ড পুনর্গঠন করে যাদের সদস্য করে তালিকা প্রকাশ করা হয়, সেখানে নিপুনের নাম দেখে চলচ্চিত্রের বিভিন্ন মহলে শুরু হয় সমালোচনা।

অনেককে এসময় প্রশ্ন তুলতে দেখা যায়, যে সিস্টেমের বিলুপ্তি চাইতে গেলেন, সেই সিস্টেমের সদস্য বনে গেলেন? দিনভর এমন সমালোচনার পর এদিন রাতেই বিষয়টি নিয়ে কথা বলেন নিপুন। জানান, সেন্সর বোর্ডের সদস্যপদ তিনি গ্রহণ করেননি।

ফেসবুকে নিপুন লিখেন, “সেন্সরবোর্ড আগামী কয়েক মাসের ভেতর সেন্সর সার্টিফিকেশন বোর্ডে রূপান্তরিত হবে বলে, আমাকে জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়। আমি আজীবন চলচ্চিত্রে বা শিল্পে সেন্সরবোর্ড প্রথার বিরুদ্ধে। আমি খুবই সম্মানিত বোধ করেছি মন্ত্রণালয় আমাকে বোর্ডের সদস্য হওয়ার যোগ্য মনে করেছিলেন। কিন্তু একটা মিস-কমিউনিকেশন হয়ে গেছে। আমি এই বোর্ডের অফিশিয়াল সদস্যপদ গ্রহণ করিনি। বিনয়ের সাথে ফিরিয়ে দিয়েছি। তথ্য মন্ত্রণালয়ের সাথে এই ব্যাপারে আমার কথা হয়ে গেছে।”

Banglabid

এসময় নিপুন তার অবস্থান জানিয়ে আরো বলেন,“সেন্সরবোর্ডের বাতিলের পক্ষে আমার অবস্থান সর্বদা চলমান থাকবে। নবগঠিত সেন্সরবোর্ডের বাকি সদস্যরা যারা আমার কলিগ, তাদের সেন্সর বোর্ড বাতিল করে দ্রুত সেন্সর সার্টিফিকেশন বোর্ড বা গ্রেডিং সিস্টেম চালুর পক্ষে আমার শুভকামনা রইল।”

রবিবার (১৫ সেপ্টেম্বর) তথ্য মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে সেন্সর বোর্ডের নতুন কমিটি ঘোষণা করা হয়। যেখানে সদস্য হিসেবে নিপুন ছাড়াও আছেন চলচ্চিত্র শিক্ষক ড. জাকির হোসেন রাজু, খিজির হায়াত খান, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, পরিচালক সমিতির সভাপতি, তাসমিয়া আফরিন মৌ (পরিচালক), লেখক নাজিম উদ্দিন, রফিকুল আনোয়ার রাসেল (পরিচালক প্রযোজক), এফডিসির ব্যবস্থাপনা পরিচালক, আইন ও বিচার বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র) এবং জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি (যুগ্মসচিব)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিপুনপ্রজ্ঞাপনলিড বিনোদনসরকারি প্রজ্ঞাপনসিনেমাসেন্সর বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাইয়ে বিশ্বের মহাসাগরগুলোর সর্বোচ্চ তাপমাত্রা

আগস্ট ১০, ২০২৬

বাবা, অনুপ্রেরণা, পথপ্রদর্শক, একজন ছায়াবৃক্ষকে শেষবিদায় জানালেন মেসি

আগস্ট ১০, ২০২৬

জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ১৮ বিদ্যালয়ের কেউ পাস করেনি

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT