চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটক দিয়ে ইউটিউবে নিলয়-শাহেদের বাজিমাত!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ন ০৩, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

নতুন বছরের শুরুর দিন থেকেই ফেসবুকে ঘুরছে একটি গ্রাফিক্স টেমপ্লেট। যেখানে অভিনেতা নিলয় আলমগীরের একটি ছবির সাথে লেখা ২০২৩ সালে ইউটিউবে মুক্তি পাওয়া তার মোট নাটকের সংখ্যা, এবং ভিউয়ের হিসেব! যা দেখলে চোখ হবে ছানাবড়া!

হ্যাঁ, ২০২৩ সালে নিলয় আলমগীর অভিনীত ১২২টি নাটক মুক্তি পেয়েছে ইউটিউবে! যেগুলো ভিউ হয়েছে ৭৬৮ মিলিয়ন বারের বেশী! নিলয় ভক্ত থেকে শুরু করে নাটক সংশ্লিষ্ট অনেকেই টেমপ্লেটটি শেয়ার করে শুভ কামনা জানাচ্ছেন নিলয়কে! সেই সঙ্গে অনেকে বিস্ময়ও প্রকাশ করছেন। বলছেন, এক বছরে প্রায় দেড়শো নাটক করা চাট্টিখানি কথা নয়!

গেল বছরের খতিয়ান নিয়ে নিলয় কিছু শেয়ার করেননি। তবে বুধবার দুপুরে এই অভিনেতা এরকম একটি টেমপ্লেট শেয়ার করেছেন নিজের ফেসবুকে! যেটি তরুণ অভিনেতা ও চ্যানেল আই সেরা নাচিয়ে খ্যাত শাহেদ শাহরিয়ারের ২০২৩ সালের অভিনয়ের খতিয়ান!

সেটি পরখ করে দেখা যায়, ২০২৩ সালে শাহেদ অভিনীত ৪২টি নাটক মুক্তি পেয়েছে ইউটিউবে। যেগুলো ভিউ হয়েছে ৬১ মিলিয়ন বারের বেশী! নিলয় সেই কার্টটি শেয়ার করার পর সাধারণ দর্শক থেকে নাট্যাঙ্গনের মানুষেরাও শাহেদকে অভিনন্দন জানাচ্ছেন!

এদিকে শাহেদ ২০২৪ সালের প্রথম দিনেই জানিয়েছেন, ২০২৩ সাল ছিলো তার জন্য ঘটনাবহুল এবং মনে রাখার মতো একটি বছর! যে বছরে মুক্তি পেয়েছে বড় মিয়া ছোট মিয়া,পিরিতের রসগোল্লা, চাচা ভাতিজা জিন্দাবাদ, ক্রাশ যখন রুমমেট, লাজুক জামাই, শ্বশুর কেন চাকর, কলিজা তুই, সৌদি বউয়ের মতো দর্শকনন্দিক নাটক।


গাইবান্ধার গোবিন্দগঞ্জের ছেলে শাহরিয়ার শাহেদ। ২০১৫ সালে ‘পঞ্চমীর চাঁদ’ নাটকের মধ্য দিয়ে তার ছোট পর্দায় অভিনয় জীবন শুরু হয়। নির্মাতা সালাউদ্দিন লাভলুর ‘সোনার পাখি রূপার পাখি’ ধারাবাহিকে বিদ্যুৎ চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয় হয়ে উঠেন শাহেদ। যদিও শোবিজে তার শুরুটা ২০১৪ সালে চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘সেরা নাচিয়ে’ প্লাটফর্মের মাধ্যমে।

Reneta

 

 

ঢাকা/এমটিএল

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়ইউটিউবনাটকনিলয়নিলয় আলমগীরভিউশাহেদ শাহরিয়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবি নিয়ে বিভিন্ন অভিযোগে এনএসসির তদন্তের যে কথা জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মার্চ ১৭, ২০২৬

‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হওয়ার ঝুঁকিতেও ছিলেন সালমান

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মেরিলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর পূজা চেরি

মার্চ ১৭, ২০২৬

বিশ্বকাপ খেলতে ‘না যাওয়া’, ঈদের পর তদন্ত কমিটি: আমিনুল

মার্চ ১৭, ২০২৬

‘পবিত্র এই দিনে চলে গেলি ভাই’— শামস সুমনের মৃত্যুতে জয়

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT