বাংলাদেশ

আবারও এনআইডি সার্ভার বন্ধ রেখেছে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনের ভবনের সামনে এনআইডি সার্ভার বন্ধের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশন ভবনের সামনে একটি ছবি যেখানে এনআইডি সার্ভার বন্ধের নির্দেশনা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রক্ষণাবেক্ষণ এবং সাইবার হামলার আশঙ্কায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের পরিষেবা বন্ধ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ (১৯ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল থেকেই বন্ধ আছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের পরিষেবা। নির্বাচন কমিশন জানিয়েছে, সার্ভারটি সাময়িকভাবে বন্ধ আছে।

আগামীকাল (২০ সেপ্টেম্বর) বুধবার থেকে এনআইডি সার্ভারের পরিষেবা আবার চালু হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই বিষয়ে সংশ্লিষ্ট ১৭৪টি প্রতিষ্ঠানকে আগাম বার্তা জানিয়েছে তারা।

দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এই সার্ভারে। এর আগে গত ১৬ আগস্ট সাইবার হামলার আশঙ্কায় বন্ধ করে দেয়া হয়েছিল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের পরিষেবা।

বিষয়:এনআইডি জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…