সাইবার হামলার ঝুঁকি নিরূপণে কারিগরি দলের কাজ শেষে এনআইডি সার্ভারের কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর আগে সকাল থেকে বন্ধ ছিল নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র সার্ভারের পরিষেবা।
বুধবার ১৬ আগস্ট দুপুরের দিকে নির্বাচন কমিশন সার্ভারের কার্যক্রম শুরু হয়েছে বলে জানায়।
এর আগে সকাল ১১টার দিকে সার্ভারের কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশন জানায়, রক্ষণাবেক্ষণের কিছু কাজের জন্য এটা সাময়িকভাবে বন্ধ রয়েছে। কিছুক্ষণ পরই তা চালু হবে।
দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে।










