ক্রিকেট

বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস

বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্দেশনা দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ নিক পোথাস, ক্যাপ ও ট্যাটু দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার সাবেক ব্যাটার নিক পোথাস বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। দুই বছরের জন্য তার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আগামী সিরিজ থেকেই কাজ শুরু করবেন তিনি।

৪৯ বছর বয়সী পোথাস ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে চণ্ডিকা হাথুরুসিংহের ডেপুটি হিসেবে কাজ শুরু করবেন। আগামী মাসে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। সব ম্যাচই হবে নিরপেক্ষ ভেন্যুতে।

কোচিংয়ে পোথাসের এক দশকেরও বেশি সময়ের অভিজ্ঞাত রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ হিসেবে কাজ করেছেন ২০১৮-২০১৯ পর্যন্ত। এছাড়া শ্রীলঙ্কার ফিল্ডিং কোচের ভূমিকায়ও কাজ করেছেন।

খেলোয়াড়ি জীবনে প্রথম শ্রেণির ক্রিকেট ও লিস্ট ‘এ’ মিলে ১৬ হাজারের বেশি রান করেছেন। জাতীয় দলের সহকারী কোচ হতে আবেদন করেছিলেন স্থানীয় কয়েকজন। তাদেরকে এড়িয়ে বিসিবির চাকরি পাকা করলেন প্রোটিয়া সাবেক ক্রিকেটার।

বিষয়:নিক পোথাস বাংলাদেশ বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…