চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিস্তির টাকার জন্য এনজিও কর্মকর্তাকে হত্যা

মহিউদ্দিন মুরাদমহিউদ্দিন মুরাদ
১:৩৮ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২৩
জনপদ, লক্ষ্মীপুর
A A

লক্ষ্মীপুরে নিখোঁজের সাত দিন পর মাটিচাপা অবস্থায় মো. ইউনুস নামে এক এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জাবেদ হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। নিহত ইউনুস গ্রামীণ বাংলা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির কর্মকর্তা। তিনি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকার আবদুর রশিদ মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর পৌর শহরের গণি হেড মাস্টার সড়কে পরিবার নিয়ে একটি ভবনে ভাড়া করা বাসায় বসবাস করে আসছেন। আটককৃত জাবেদ স্থানীয় কালু হাজী সড়ক এলাকার বাসিন্দা এবং চা দোকানী।

বৃহস্পতিবার ৩১ আগস্ট সকালে জেলা শহরের কালু হাজী সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২৪ আগস্ট রাতে ইউনুস বাসা থেকে মোটর সাইকেল যোগে বের হয়ে নিখোঁজ হন। নিখোঁজের পরদিন তার স্ত্রী সুলতানা জামান সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। উক্ত অভিযোগের সূত্র ধরে জাবেদ হোসেনকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শহরের কালু হাজী সড়কের পাশে তার নিজ দোকানের পেছনে ইউনুছের মরদেহ মাটি চাপা দেয়া অবস্থায় উদ্ধার করা হয়। উক্ত এনজিও থেকে নেয়া ২০ হাজার টাকা ঋন নেয় অভিযুক্ত জাবেদ। ওই ঋণের টাকার প্রতি সপ্তাহে ২৫০ টাকা দেয়ার নিয়ম থাকলেও অভিযুক্ত জাবেদ তা পরিশোধ করেনি। এ নিয়ে ওই দিন তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং দু’জনের মধ্যে ধ্বস্তাধস্তি হয়। এক পর্যায়ে অভিযুক্ত জাবেদ তাকে হত্যা করে ঘটনা ধামাচাপা দেয়ার জন্য এনজিও কর্মকর্তাকে মাটি চাপা দেয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশের জালে ধরা পড়ার আগ পর্যন্ত পুলিশকে সে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে ঘটনাকে আড়াল করার মিথ্যা চেষ্টা চালায়। এক পর্যায়ে সে পুলিশের ফাঁদে ধরা পড়ে এবং ঘটনাটি স্বীকার করে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান মোস্তফা স্বপন জানান, ঋণের টাকা নিয়ে বিরোধের জেরে ইউনুসকে হত্যা করে মাটি চাপা দেয়া হয়। পরে তার মোটর সাইকেলটি ও মোবাইল পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয়া হয়।

মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ মোটর সাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে। এ ঘটনায় জড়িত একজনকে পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। এ নিয়ে এনজিও পাড়ায় চরম আতঙ্ক এবং ক্ষোভ দেখা দিয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিস্তির টাকালক্ষ্মীপুরহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
সেন্ট পিটার্সবার্গ শহর

রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

জুলাই ৪, ২০২৬

পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত বোনসহ তিন শিশুর মৃত্যু

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT