২৬ সদস্যের দল দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সেলেসাওরা এমাসে এশিয়ায় সাউথ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। রিয়াল মাদ্রিদের দুই তারকা রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়র জায়গা পেলেও আবারও ডাক পাননি নেইমার। বাদ পড়েছেন বার্সেলোনা তারকা রাফিনহা।
বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছিল ভিনিসিয়াসকে। রিয়ালে নিয়মিত না হওয়ায় তার সতীর্থ রদ্রিগোকে আগে স্কোয়াডের বাইরে রেখেছিলেন আনচেলত্তি।
এদিকে ২০২৩ সালের অক্টোবর থেকে ব্রাজিল জার্সিতে না খেলা নেইমার আবারও চোটে পড়েছেন বলে খবর। বাঁ-পায়ের ঊরুর চোটে তাকে দলে রাখেননি কোচ।
১০ অক্টোবর সাউথ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। খেলা হবে সিউলে। সেলেসাওরা ১৪ অক্টোবর জাপানের বিপক্ষে খেলবে টোকিওতে।
ব্রাজিল দল
গোলকিপার: এডেরসন, বেন্তো ও হুগো সউজা।
ডিফেন্ডার: কার্লোস অগুয়োস্তো, এদের মিলিতাও , কাইও হেনরিক, ভ্যান্ডারসন, ডগলাস সান্তোস, ফ্র্যাব্রিজিও সান্তোস, গ্যাব্রিয়েল মেগালাস, বেরালদো ও ওয়েসলি।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারায়েস, জোয়েলিংটন, কাসেমিরো, হোয়াও গোমেজ ও লুকাস পাকুয়েতা।
ফরোয়ার্ড: এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ইগার জেসাস, লুইজ হেনরিক, ম্যাথিয়াস কুনহা, রিচার্লিসন, রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়র।








