চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের সঙ্গে পেনাল্টি দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন এমবাপে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
নেইমার ও এমবাপে পেনাল্টি নিয়ে আলোচনা করছে ফুটবল খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার ও কাইলিয়ান এমবাপের মধ্যে কে পেনাল্টি কিক নেবেন, তা নিয়ে কম কাণ্ড ঘটেনি। দর্শক-সমর্থক থেকে সাবেক-বর্তমান তারকা হয়ে ফুটবল বোদ্ধারা পর্যন্ত বিষয়টি নিয়ে মুখরোচক আলোচনায় মেতেছিলেন।

মন্টেপিলিয়েরের বিপক্ষে লিগ ওয়ানে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৫-২ গোলে জিতেছিল পিএসজি। সেদিন পেনাল্টি নেয়াকে কেন্দ্র করে নেইমার ও এমবাপে তর্কে জড়িয়েছিলেন।

ম্যাচে গোলশূন্য ড্র থাকার সময়, ২৩ মিনিটে পেনাল্টি পায় পিএসজি এবং সেখানে মেসি-নেইমার থাকতেও শট নেন এমবাপে এবং বল জালে জড়াতে ব্যর্থ হন। পরেরবার আবার পেনাল্টি পেলে নেইমার নিজেই নিতে চান কিক। শট নেনও, গোল আদায় করেন এবং ইঙ্গিতপূর্ণ উদযাপনে মাতেন। টিভি ক্যামেরায় দেখা যায় পিএসজির লিড নেয়ার সেই সময়েও নির্বিকার ছিলেন এমবাপে। আলোচনা-সমালোচনা তাতে আরও তুঙ্গে ওঠে।

Banglabid

তারপর অনেকটা সময় পেরিয়ে গেছে। অবশেষে নেইমারের সঙ্গে পেনাল্টি-সম্পর্ক নিয়ে নীরবতা ভেঙেছেন এমবাপে। বাস্তবতা প্রকাশ করে জানিয়েছেন, নেইমারের সঙ্গে সম্পর্ক সবসময় দারুণ না হলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ তাদের ভেতরে রয়েছে।

ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার বলেছেন, নেইমারের সঙ্গে ছয় বছর খেলছি। আমাদের মধ্যে কখনো ঠাণ্ডা, কখনো উষ্ণতার মাঝে সবসময়ই শ্রদ্ধার সম্পর্ক ছিল। দলে তার যে প্রভাব সেটার প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে।

ঘরের মাঠে জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী ম্যাচে মঙ্গলবার রাতেই নামছে পিএসজি। এই ম্যাচে পেনাল্টি পেলে কে নেবেন সেটি যেন কোটি টাকার প্রশ্ন! পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের আগেই জানিয়েছেন, অগ্রাধিকার ভিত্তিতেই নির্ধারণ করা হবে পেনাল্টি শুটারের নাম। সেটা হতে পারেন নেইমার, এমবাপে কিংবা মেসি।

Reneta

বিষয়টি নিয়ে ২৩ বর্ষী ফ্রেঞ্চম্যানের ভাষ্য, ‘জুভেন্টাসের বিপক্ষে কে পেনাল্টি নেবে আমি জানি না। ম্যাচ চলাকালীন পরিস্থিতি কেমন হয়, তা দেখতে হবে।’

গত মাসে গালতিয়ের বলেছিলেন, ‘পেনাল্টি নেয়ার বিষয়টি সিরিয়াল অনুযায়ী হতে পারে। সেই মুহূর্তে মাঠে কে আছেন তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত আসবে। মন্টেপিলিয়েরের বিপক্ষে সুনির্দিষ্ট সিরিয়াল ছিল। পেনাল্টি নিতে এক নম্বরে থাকবেন এমবাপে, দুই নম্বরে নেইমার। সেটাই ঘটেছিল।’

অর্থাৎ, প্রথম এবং একমাত্র পেনাল্টি হলে সেটা এমবাপেই নেবেন, তা অনেকটাই পরিষ্কার। যদিও ফ্রেঞ্চ স্ট্রাইকার নিজে দিয়েছেন আপোষের ইঙ্গিত। বলেছেন, ‘প্রথম পছন্দ হওয়ার মানে এই নয় যে আপনি সব পেনাল্টি নিতে যাচ্ছেন। কেক ভাগ করতে জানতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেগালতিয়েরনেইমারপিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাসিনা-মোদি দ্বিপাক্ষিক বৈঠকে সাতটি সমঝোতা স্মারক সই

পরবর্তী

মন কতোটা ভেজালো ‘অপারেশন সুন্দরবন’র প্রথম গান?

পরবর্তী
প্রেমের দৃশ্যে দুইজনের চোখে চোখ, মন কতোটা ভেজালো ‘অপারেশন সুন্দরবন’. Channel i News - চ্যানেল আই নিউজ

মন কতোটা ভেজালো ‘অপারেশন সুন্দরবন’র প্রথম গান?

রাজশাহী কলেজের প্রাচীন ও ঐতিহ্যবাহী ভবন, সুন্দর পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিংয়ে শীর্ষে রাজশাহী কলেজ

সর্বশেষ

নতুন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT