চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিচার্লিসন-মার্কুইনহোসকেও পাচ্ছে না ব্রাজিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ২১, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

কাতার বিশ্বকাপে চমক দেখানো মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য আগেই দল দিয়েছে ব্রাজিল। গোড়ালির চোটে বাইরে আছেন সেলেসাওদের অন্যতম সেরা তারকা নেইমার। চোটের তালিকা লম্বা করে ছিটকে গেলেন রিচার্লিসন ও মার্কুইনহোস।

২৬ মার্চ আফ্রিকার দেশ মরক্কোর মাঠে প্রীতি ম্যাচে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত রাত ৪টায়।

প্রিমিয়ার লিগে শনিবার সাউদাম্পটনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে টটেনহ্যাম। সেই ম্যাচে চোটে পড়ে মাঠ ছাড়েন ২৫ বর্ষী রিচার্লিসন।

Banglabid

টটেনহ্যাম ফরোয়ার্ড রিচার্লিসনকে নিয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, ‘ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার রিচার্লিসনের সঙ্গে যোগাযোগ করেছেন। টটেনহ্যাম জানিয়েছে প্রীতি ম্যাচটি খেলার জন্য ফিট নেই রিচার্লিসন।’

পিএসজির ডিফেন্ডার মার্কুইনহোস পেশির চোট কাটিয়ে এখনও মাঠে ফেরেননি। সেরে উঠতে আরও সময় লাগায় মরক্কোর বিপক্ষে দলের বাইরে থাকবেন ২৮ বর্ষী তারকা।

এদিকে গোড়ালির অস্ত্রোপচারের পর পুরো মৌসুম থেকেই ছিটকে গেছেন ৩১ বর্ষী নেইমারের। মাঠে ফেরা নিয়ে এখনও নিশ্চিত কিছু জানাতে পারেননি তার চিকিৎসকরা।

Reneta

বিশ্বকাপের পর টিটে সরে দাঁড়ানোয় ব্রাজিলের কোচের পদ ফাঁকা হয়েছিল। পরে স্থায়ী কোচ নিয়োগ না হলেও অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেয়া হয়েছে সেলেসাওদের অনূর্ধ্ব-২০ দলের রেমন মেনেজেসকে। মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচের আগে কাতার বিশ্বকাপের স্কোয়াডের ১৫ জনকেই বাদ দিয়েছেন নতুন কোচ। ডাক পেয়েছেন নতুন ৯ মুখ।

রিচার্লিসন ও মার্কুইনহোস বাদ পড়ায় আরও দুই নতুন মুখের দেখা মিলছে দলটিতে। রিচার্লিসনের বদলে সাও পাওলো ক্লাবের ২২ বর্ষী ইউরি আলবার্তো ও মার্কুইনহোসের জায়গায় জুভেন্টাসের ২৬ বর্ষী ব্রেমার ডাক পেয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারব্রাজিলব্রেমারমরক্কোমার্কুইনহোসরিচার্লিসনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মির্জা ফখরুলই সম্ভাব্য রাষ্ট্রপতি

আগস্ট ৯, ২০২৬

বাংলাদেশ আমার মায়ের দেশ, তারা সবাই গর্বিত: অ্যাডাম আব্বাস

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিদিন ব্ল্যাক কফি পানে ক্যান্সারসহ ৬ রোগ দূরে থাকবে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা (সংগৃহীত)।

আমাকে ‘সেক্স ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা

আগস্ট ৯, ২০২৬

জুলাইকে কলঙ্কিত করতেই ‘মব’ শব্দের আমদানি

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT