বাংলাদেশ

রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ: হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশি যুবকদের প্রতিবাদ ও সমাবেশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই যুবক প্রতিবাদে অংশগ্রহণ করে, একজন মাইক্রোফোন ধরে বক্তব্য দিচ্ছেন, অন্যজন পাশে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বঙ্গভবনের সামনে অবস্থানরত আন্দোলনকারীদের উদ্দেশে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের সেনাপ্রধান দেশের বাহিরে আছেন। এই অবস্থায় রাষ্ট্রপতির পদত্যাগ হলে সমস্যায় পড়তে হবে। সেনাপ্রধান দেশে আসলে রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ হবে।

মঙ্গলবার ২৩ অক্টোবর রাতে বঙ্গভবনের সামনে আন্দোলনকারীদের সামনে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, প্রধান দলগুলোর সাথে পরামর্শ করে গ্রহণযোগ্যব্যক্তিকে রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার বিষয়ে নিশ্চিত করতে হবে। তারপর বর্তমান রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে পদত্যাগে বাধ্য করা হবে। এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে।

তিনি বলেন, এই মুহূর্তে রাষ্ট্রপতির পদত্যাগ হলে পাশ্ববর্তী রাষ্ট্র যে কোন ষড়যন্ত্র করার সুযোগ পাবে।

বিষয়:পরবর্তী রাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদত্যাগ দাবি হাসনাত হাসনাত আবদুল্লাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…