চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামাজিক মাধ্যমে ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর, পরে যা জানা গেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু-মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন সম্প্রতি এমন প্রচারণা দেখা গেছে টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে।  ভিডিওতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি মারা গেছেন। যদিও বিষয়টি সত্য নয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান (ফ্যাক্ট চেক) রিউমর স্ক্যানার।

সামাজিক ভিডিও মাধ্যম টিকটকে প্রচারিত ‘ওবায়দুল কাদের মারা গেছে’ শীর্ষক ভিডিওটি ৮ লাখের বেশি বার দেখা হয়েছে। ভিডিওটিতে ৭ হাজারের অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটিতে শতাধিক মন্তব্য করা হয়েছে। ভিডিওটির মন্তব্যঘর ঘুরে অধিকাংশ নেটিজেনকে উক্ত দাবির পক্ষে মতামত দিতে দেখা গেছে।

রিউমর স্ক্যানার তাদের অনুসন্ধানে জানা যায়, ওবায়দুল কাদের মারা যাননি বরং ২০২১ সালে তার অসুস্থতার ঘটনার পুরোনো একটি ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে ওবায়দুল কাদেরের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

রিউমর স্ক্যানারের ফ্যাক্ট চেকে বলা হয়েছে: আলোচিত দাবিটি যাচাইয়ে ২০২১ সালের ১৪ ডিসেম্বর একটি বেসরকারি টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। সেটির একাংশের সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

Reneta

সেই প্রতিবেদন থেকে জানা যায়, ২০২১ সালের ১৪ ডিসেম্বর শারীরিক অসুস্থতা সহ বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তৎকালীন সড়ক পরিবহন ও সেতু-মন্ত্রী ওবায়দুল কাদের। অর্থাৎ, এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

তাছাড়া, আলোচিত ভিডিওতে মূল প্রতিবেদনের অংশের সাথে ‘’মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর’’ শীর্ষক অংশটুকু সম্পাদনার মাধ্যমে বসানো হয়েছে। মূল প্রতিবেদনে কোথাও তার মৃত্যুর বিষয়ে কিছু উল্লেখ নেই।

রিউমর স্ক্যানার বলছে ফ্যাক্টচেকের মাধ্যমে তারা নিশ্চিত হয়েছে সাবেক সড়ক পরিবহন ও সেতু-মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেররিউমর স্ক্যানার
শেয়ারTweetPin

সর্বশেষ

মোসাদ্দেকের মহাকাব্যিক প্রত্যাবর্তন, অস্ট্রেলিয়া বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের

জুন ৯, ২০২৬
২০২৬ বিশ্বকাপে প্রযুক্তি যেভাবে বদলে দিচ্ছে সবকিছু

বল থেকে রেফারি: ২০২৬ বিশ্বকাপে প্রযুক্তি যেভাবে বদলে দিচ্ছে সবকিছু

জুন ৯, ২০২৬

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪ জন

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা: ৭২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় ও ডেথ রেফারেন্স উচ্চ আদালতে

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT