ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সব সদস্যকে (ফোর্স) ছুটি দেওয়া হয়েছে মর্মে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য সঠিক নয়।
মঙ্গলবার রাতে পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
এদিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশন ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে দিকে আনসারের মিডিয়া শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
চলমান পরিস্থিতিতে দেশের নিপারপত্তা একেবারে ভেঙে পড়েছে। এমন অবস্থায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশন ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব প্রদান করা হয়েছে। আনসারের মিডিয়া শাখা থেকে এমন তথ্য জানানো হয়েছে। যা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।







