জনপদ

নেত্রকোনায় নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনায় নবদম্পতির ঝুলন্ত মরদেহের খবরের জন্য জনতার ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোনায় নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নেত্রকোনার মদনে নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) বিকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাঁশরি কান্দাপাড়া গ্রামের নিজ বাড়ির সামনে রেন্ট্রি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তারা।

নিহতরা হলেন, উপজেলার বাঁশরি কান্দাপাড়া গ্রামের মাজু মিয়ার ছেলে আজিজুল ইসলাম (২৫) ও তার স্ত্রী লিমা আক্তার (২২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাঁশরী কান্দাপাড়া গ্রামের আজিজুল ইসলাম মদন পৌরসভার ইমদাদপুর গ্রামের চান মিয়ার মেয়ে লিমা আক্তার পারিবারিকভাবে সাত মাস আগে বিয়ে করেন।

আজিজুলের মা আদিনা আক্তার বলেন, বিকালে বৌমাকে খুঁজতে ঘরে আসি। না পেয়ে খোঁজাখুঁজি পর বাড়ির সামনে পুকুরপাড়ের রেন্ট্রি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোঃ নাহিদ হাসান জানান, আজিজুল ও লিমা দম্পতির আত্মহত্যার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আমি ঘটনাস্থলে এসেছি। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। পরবর্তী আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:ঝুলন্ত মরদেহ উদ্ধার নবদম্পতি নেত্রকোনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…