ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নবজাতকের ছোট পা একটি কনটেকটিভ পাত্রে শুয়ে আছে, শান্ত ও কোমল দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসের পাশের একটি ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক বালা বলেন, আমরা বেলা সাড়ে ১১টার দিকে খবর পাই বুয়েটের পাশে ডাচ-বাংলা ব্যাংকের সাথে ডাস্টবিনে একটি ছেলে নবজাতক পাওয়া গেছে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আশপাশের সিসি ফুটেজ দেখে কে বা কারা ওই নবজাতককে ফেলে গেল সেটি জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






