চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাস নয়, আজ ও আগামীকাল নিয়ে ভাবে টিম ইন্ডিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৭ অপরাহ্ন ১৪, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

চার বছর আগে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয়ের স্মৃতি এখনো বয়ে চলেছে ভারত। ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম আসরে ফাইনালে টিম ইন্ডিয়ার বিপক্ষে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল কেন উইলিয়ামসনের দল। এর আগে ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়ে প্রথমবার আইসিসির বৈশ্বিক কোনো আসরের শিরোপা কিউইরা জিতেছিল।

ইতিহাস বলছে, বড় আসরে ভারতের জন্য সবসময়ই নিউজিল্যান্ড ম্যাচ কঠিন হয়ে ওঠে। তবে অতীত নিয়ে একেবারেই ভাবতে নারাজ ভারতের রোহিত শর্মা। ওয়ানডে বিশ্বকাপে কিউইদের সঙ্গে সেমিফাইনালের আগেরদিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি এমনটি জানান।

‘আমি মনে করি না অতীত নিয়ে বেশি কথা ও আলোচনার দরকার আছে। ১০ বছর আগে, ৫ বছর আগে, এমনকি গত বিশ্বকাপে কি হয়েছে, তা নিয়েও নয়।’

‘সত্যি বলতে প্রথমবার ১৯৮৩ বিশ্বকাপ আমরা যখন প্রথম শিরোপা জিতি, বর্তমান স্কোয়াডে থাকা অর্ধেক খেলোয়াড়ের তখন জন্ম হয়নি। ২০১১ সালে যখন দ্বিতীয়বার শিরোপা জিতি, এখনকার স্কোয়াডের অর্ধেক ক্রিকেটার সেই ম্যাচে খেলেনি। বর্তমানে যারা খেলছে তারা আজ কি ঘটছে , আগামীকাল কি ঘটবে, এসব নিয়ে ভাবে না।’

‘কীভাবে আমরা আগের বিশ্বকাপ জিতেছিলাম, প্রথমটা জিতেছিলাম, আমি তাদের এসব নিয়ে আলোচনাই করতে শুনিনি। দলের জন্য কি অর্জন করতে পারি, সেদিকেই সবার নজর। আমার দলের খেলোয়াড়দের এটাই সৌন্দর্য। মনোযোগটা সবসময় বর্তমানেই আছে।’

চ্যাম্পিয়ন হওয়ার মিশনে দুরন্ত গতিতেই ছুটছে ভারত। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে দাপট দেখিয়ে চলা স্বাগতিকদের দুর্বলতা খুঁজে পাওয়াই যেন মুশকিল। ষষ্ঠ বোলিং অপশন না থাকা নিয়ে সংবাদ সম্মেলনে রোহিতের কাছে রাখা হয় প্রশ্ন। লিগপর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে বিরাট কোহলি, শুভমন গিল ও সূর্যকুমার যাদবসহ নয় বোলার ব্যবহার করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

Reneta

বিষয়টি নিয়ে রোহিত বলেন, ‘হার্দিক পান্ডিয়া চোটে পড়ার পর আমাদের কম্বিনেশন পাল্টে যায়। প্রথম ম্যাচ থেকেই বাকিদের কীভাবে বোলিং করানো যায়, আমাদের সেই চেষ্টা ছিল। এমন পরিস্থিতি আসাটাও দরকার ছিল। সবশেষ ম্যাচে সেরকম পরিস্থিতি এসেছিল। বোলিং অপশন আমাদের আছে। আশা করি সেগুলো ব্যবহারের দরকার পড়বে না।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনিউজিল্যান্ডভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাময়িক বরখাস্ত ব্যক্তিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব: ইউএনওকে শোকজ

এপ্রিল ৩, ২০২৬

“ভালো পড়ালেখা করলেও জীবনে কখনো প্রথম হতে পারিনি, আজ হলাম”

এপ্রিল ৩, ২০২৬

শুরু হচ্ছে বিমান বাহিনীর বার্ষিক মহড়া

এপ্রিল ৩, ২০২৬

লাক্স সুপারস্টার হলেন রাজশাহীর বর্ণিতা

এপ্রিল ৩, ২০২৬

ফাইনালে গোলশূন্য সমতায় বাংলাদেশ-ভারত

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT