প্যারিস অলিম্পিকের ১৫তম দিনে এসে অষ্টম সোনার দেখা পেয়েছে নিউজিল্যান্ড। মেয়েদের গলফে চ্যাম্পিয়ন হয়েছেন লিডিয়া কো। আসরে নিউজিল্যান্ডের ১৭তম পদক এটি।
শেষ রাউন্ডে খুব একটা ভালো করতে করতে পারেননি লিডিয়া। তবে সব মিলিয়ে সোনা ঝুলেছে তার গলাতেই। চার রাউন্ড মিলিয়ে ১০ শট কম খেলে সোনা জিতেছেন এই অ্যাথলেট।
৮ শট কম খেলে রৌপ্য জিতেছেন জার্মানির এস্তার হেনসেলিট। ৭ শট কম খেলে ব্রোঞ্জ জিতেছেন চীনের জ্যানেট লিন সিয়ু।







