চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ি ফিরতেও ভয় পাচ্ছে নিউজিল্যান্ডের বন্যার্তরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড় গাব্রিয়েল একের পর এক আঘাতের ফলে ঘর ছেড়েছেন অসংখ্য মানুষ। ঝড়ে ক্ষতিগ্রস্ত এসব বাড়িতে আবার ফিরে যেতে ভয় পাচ্ছেন তারা।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের সাম্প্রতিক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

গত মাসে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে আঘাত হানার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ১১ জনের প্রানহানি এবং কমপক্ষে ১০,০০০ জন গৃহহারা হয়েছে। দীর্ঘদিন ধরে চলমান এই দুর্যোগ সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের বিষয়টিকেই ইঙ্গিত করেছে। ঘূর্ণিঝড় এবং এর ফলে সৃষ্ট বন্যার কারণে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ বাড়িগুলি পুনর্নির্মাণ বা ভেঙ্গে ফেলা উচিত কিনা তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।

                                                                                         ঘূর্ণিঝড়ে ঘরহারা একটি পরিবার

 

দেশটিতে বসবাসকারী দুই সন্তানের জননী হকস বলেন, তিনি সমুদ্র তীরবর্তী এলাকায় থাকতেন, বিশাল বেগে ঘূর্ণিঝড় আঘাত হানায় তার বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। ৫০ জন আক্রান্ত প্রতিবেশীর সাথে তিনি দীর্ঘ ৪৮ ঘন্টা বিদ্যুৎ, পানি এবং যোগাযোগ নেটওয়ার্ক ছাড়া কাটিয়েছেন। দীর্ঘ সময় পর তিনি সাহায্য চেয়ে কল করতে সক্ষম হন।

এরপর প্রতিবেশীর বাড়ির উঠোন থেকে একটি হেলিকপ্টার তাদের উদ্ধার করে। বর্তমানে তিনি পাশের শহর নেপিয়ারে তার মায়ের বাসায় আছেন। বাড়ি ফিরে যাবার বিষয়ে তিনি চিন্তিত হয়ে বলেন, “আমার মনে হয় যদি আমরা তৃতীয়বার বন্যায় পড়ি, তাহলে সেটা আমাদেরই দোষ।”

                                                                                                     ঝুঁকিতে থাকা ঘরবাড়ি
Reneta

 

ফিরে আসার ভয়ে তিনি একা নন। নিউজিল্যান্ডের সাম্প্রতিক বন্যা আক্রান্তদের মধ্যে অনেকেই দুর্যোগের কারণে তাদের সমস্ত সম্পত্তি হারিয়েছে। তারা এখন বিশ্বাস করে, যেখানে তাদের ঘরবাড়ি সেখানে আবার ফিরে যাওয়া তাদের জন্য বিপজ্জনক।

নিউজিল্যান্ডের জলবায়ু পরিবর্তন মন্ত্রী জেমস শ দুর্যোগের মাত্রার জন্য জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে দায়ী করেছেন। বিবিসির সাথে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “অনেক বাড়ির মালিকই টোটাল রিপ্লেসমেন্ট বীমা পলিসি নিয়েছেন, যা তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত বা বসবাসের অযোগ্য হয়ে গেলে ক্ষতিপূরণ দিয়ে থাকে, যা শুধুমাত্র সম্পত্তির খরচ হস্তান্তর করে জমির মূল্য নয়। আর তাই আগের জমিতেই বাড়ি পুনর্নির্মাণ করতে হবে ভেবে তারা সত্যিই ভীত।”

 

সরকারি তথ্য অনুযায়ী, অকল্যান্ডের প্রায় ৫৫,০০০ বাড়ি বন্যার ঝুঁকিতে রয়েছে। সারা দেশে আরও ৭৬,০০০ বাড়ি উপকূলীয় এলাকায় আছে যা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে রয়েছে।

বাস্তুচ্যুত পশ্চিম অকল্যান্ডের বাসিন্দা মরগান অ্যালেন বলেন, “লোকেরা দরজার পাশে লাইফজ্যাকেট নিয়ে ঘুমায়, এটা ভয়াবহ।” তিনি বলেন, “আমাদের শহর এই সমস্ত জল স্পঞ্জ করার ক্ষমতা হারিয়েছে।”

নিউজিল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক রিসার্চ অনুসারে, ২১০০ সালের মধ্যে দেশটিতে আরও বেশি বৃষ্টিপাতের ঘটনা ঘটবে এবং আঞ্চলিক ঘূর্ণিঝড়গুলি আরও ঘন ঘন হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপকূলীয় অঞ্চলের একটি আপেল বাগানের মালিক ব্রাইডনের বাগানটি ধ্বংস হয়ে গেছে। তার এলাকার প্রসঙ্গে তিনি বলেন, “এটি কেবলই একটি বিপর্যয় অঞ্চল।” দুর্যোগের তিন দিন পর্যন্ত ঘরে ফিরতে পারেননি তিনি। তিনি বলেন, “সবকিছু নষ্ট হয়ে গেছে। পানি উঠে গেছে ঘরের প্রায় তিন থেকে চার মিটার পর্যন্ত।”

                                                                                                নিজ বাগানে ব্রাইডন

ঘূর্ণিঝড় এবং অকল্যান্ড বন্যাপরবর্তী দিনগুলোর জন্য সরকার ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলিতে ৩০০ মিলিয়ন নিউজিল্যান্ড ডলারের একটি প্যাকেজ ঘোষণা করেছে৷

নিউজিল্যান্ডের ইতিহাসে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল সবচেয়ে দীর্ঘ ও ব্যয়বহুল প্রাকৃতিক দুর্যোগ। গত মাসে এই দুর্যোগের কারণে দেশব্যাপী জরুরি অবস্থা জারি করা হয় যা গত মঙ্গলবার শেষ হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘূর্ণিঝড়জরুরি অবস্থানিউজিল্যান্ডবন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিদিনের টুথপেস্টেই কি বাড়ছে স্বাস্থ্যঝুঁকি?

জুলাই ২৬, ২০২৬

আধুনিক সেনাবাহিনী গড়তে যা বললেন প্রধানমন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

দুর্ঘটনায় ন্যু ক্যাম্পে একজনের মৃত্যু

জুলাই ২৬, ২০২৬

সদ্যবিদায়ী রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনার দাবি আমলে নেওয়ার মতো নয়

জুলাই ২৬, ২০২৬

পরিত্যক্ত ভবনে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT