চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আক্রমণাত্মক খেলেই ইংল্যান্ডকে ধরতে চান সাউদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা স্টেডিয়ামে প্রবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে আক্রমণাত্মক খেলে ২৬৭ রানের জয়ে দুম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে ইংল্যান্ড। কিউইদের মাটিতে সিরিজ জিতে ১৫ বছরের আক্ষেপ ঘোচাতে চায় স্টোকসের দল। পথে বাধা হতে চায় নিউজিল্যান্ড, আক্রমণাত্মক খেলেই ইংল্যান্ডকে হারাতে চান টিম সাউদি।

ওয়েলিংটনে শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে কিউই-ইংলিশ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি।

সবশেষ ২০০৮ সালে তিন টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল ইংল্যান্ড। সেই সিরিজের পর কিউই মাটিতে তিনটি সিরিজ খেললেও জয়ের দেখা পায়নি ইংলিশরা। দুই সিরিজে হারের সঙ্গে একটিতে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।

Banglabid

মাউন্ট মঙ্গানুইতে এবার প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে ইংল্যান্ড। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ওভার প্রতি পাঁচের বেশি রান তুলে ৯ উইকেটে ৩২৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড। জবাবে ৩০৬ রানে পৌঁছাতে পারে নিউজিল্যান্ড।

১৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে আবারও আক্রমণাত্মক ব্যাটিং করে সফরকারীরা, ৩৭৪ রান তোলে। কিউইদের ৩৯৪ রানের লক্ষ্য দেয়। জবাবে স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনের তোপে ১২৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। বড় জয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

উচ্ছ্বসিত বেন স্টোকসের চাওয়া পরের ম্যাচেও জয়ের ধারা বজায় রাখা। ৩১ বর্ষী ইংলিশ অধিনায়ক বলেছেন, ‘আমরা যে প্রভাব বিস্তার করে খেলতে পারছি এটা দারুণ। পরের ম্যাচেও আমরা জিততে চাই। সিরিজ জয়ের জন্য আমাদের আরও ভালো ক্রিকেট খেলতে হবে।’

Reneta

প্রথম টেস্টে হতাশার পর ইংল্যান্ডকে আক্রমণাত্মক ক্রিকেটেই হারানোর স্বপ্ন দেখছেন অধিনায়ক টিম সাউদি। ৩৪ বর্ষী স্বাগতিক পেসার বলেছেন, ‘প্রথম টেস্টে আমরা ভালো করতে পারিনি। আমাদের আরও ভালো খেলতে হবে। আমার মনে হয়েছে তারা ফলাফলের জন্য ক্রিকেট খেলতে চায়। যা আমাদের জন্যও দুর্দান্ত একটি উপায়। আমাদের কিছু জিনিস আছে যা ঠিক করা প্রয়োজন। আশা করি পরের ম্যাচে আমরা ভালো করব।’

সবমিলিয়ে ১১১ টেস্টে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। জয়ের দিকে এগিয়ে ইংল্যান্ড, জিতেছে ৫২ ম্যাচ। নিউজিল্যান্ডের জয় ১২টিতে। ড্র হয়েছে ৪৭ ম্যাচ।

শেষ ৫ ম্যাচের পাঁচটিতেই জয় পেয়েছে ইংল্যান্ড, বিপরীতে জয়হীন স্বাগতিকরা। তিন হারের সঙ্গে দুটিতে ড্র কিউইদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডটিম সাউদিনিউজিল্যান্ডবেন স্টোকসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ম্যানচেস্টার মিউজিয়ামে ‘বাংলাদেশের রিকশা’

পরবর্তী

নেটওয়ার্ক ঠিক হয়েছে: গ্রামীণফোন

পরবর্তী
বাংলাদেশের প্রধান টেলিযোগাযোগ কোম্পানি গ্রামীণফোনের অফিস ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেটওয়ার্ক ঠিক হয়েছে: গ্রামীণফোন

শাকিরা ভক্তের সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্ধবীসহ পিকেকে রেস্তোরাঁ থেকে ‘বিদায় করলেন’ শাকিরা ভক্ত

সর্বশেষ

লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT