চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিডসে ইংল্যান্ডের সমানে সমান লড়ছে নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৪ অপরাহ্ণ ২৩, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

রান পাননি টম ল্যাথাম, দুই অঙ্ক ছুঁলেও ইনিংস বড় করতে পারেননি উইল ইয়ং, ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসনরা। স্টুয়ার্ড ব্রড-জ্যাক লিচের বোলিং তোপে দলীয় একশ’র আগেই চার ব্যাটার হারিয়েছিল সফরকারী দল। সেখানে হাল ধরেছেন ড্যারিল মিচেল-টম বান্ডল।

লিডসে সিরিজের শেষ ম্যাচে টস জিতে ভালো না পেলেও দিনটা সমানে সমান লড়ছে কিউই দল। দিনের ১৬ ওভার বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করেছে ব্লাক ক্যাপসরা। ক্রিজে ফিফটি করে আছেন মিচেল, তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন বান্ডল।

হেডিংলিতে শুরুর ওভারে ইংলিশদের সাফল্য এনে দেন ব্রড। ওপেনার টম ল্যাথাম ৬ বল খেলে কোনো রান করেই ফেরেন। দ্বিতীয় উইকেট জুটিতে ধাক্কাটা ভালোই সামলে উঠছিল সফরকারীরা। তখন আঘাত হানেন জ্যাক লিচ, লেগ বিফোরের ফাঁদে ফেলেন উইল ইয়ংকে।

দলীয় ৩৫ রানে ইয়ং ২০ রান করে ফিরলে আরেকটি ত্রিশ ছুঁইছুঁই জুটি গড়েন উইলিয়ামসন ও কনওয়ে। ৬২ রানের মাথায় উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন কিউই অধিনায়ক, তার ব্যাট থেকে আসে ৩১ রান। দলীয় ৮৩ রানে কনওয়েকে ফিরিয়ে দেন জেমি ওভারটন।

দলীয় শতরানের আগে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে পথ দেখান মিচেল। প্রথমে হেনরি নিকোলাসকে নিয়ে ৪০ রানের পর বান্ডলকে নিয়ে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে এগোচ্ছেন। ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে আছেন ৫৮ রানে। সঙ্গ দেওয়া বান্ডলের সংগ্রহ ৫৯ বলে ৩১ রান।

বাকি সময়ে আর কোনো বিপদ না আসলে দিনটা নিজেদের করে নিবে সফরকারী দল। তিন ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ আগের দুটিতে হেরে খুঁইছে নিউজিল্যান্ড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডটেস্ট চ্যাম্পিয়নশিপনিউজিল্যান্ডব্রডমিচেললিড স্পোর্টসলিডস
শেয়ারTweetPin

সর্বশেষ

চোট সেরে উঠেছেন মার্টিনেজ, খেলবেন প্রথম ম্যাচ থেকেই

জুন ১৩, ২০২৬

সম্প্রচার বন্ধ করে শাকিরার সঙ্গে সেলফি তুলে আলোচনায় আর্জেন্টাইন সাংবাদিক

জুন ১৩, ২০২৬

যে কারণে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে থাকবেন না ট্রাম্প

জুন ১৩, ২০২৬

পর্তুগালকে নিয়ে আশাবাদী রোনালদো বললেন ‘সব ভালোভাবেই যাবে’

জুন ১৩, ২০২৬

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT