চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-নিউজিল্যান্ড: পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ১৩, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও দ্বিতীয়টিতে ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে সাকিব আল হাসানের দল। ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার রাস্তা পরিষ্কার রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে জেতা বাংলাদেশের জন্য খুব জরুরি। তাই মাঠের লড়াইয়ের আগে দেখে নেয়া যাক পরিসংখ্যানে কোন দল এগিয়ে আছে।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে টাইগার-কিউই লড়াই। বাংলাদেশের বিপক্ষে এগিয়ে থেকেই শুরু করবে নিউজিল্যান্ড। বিশ্বকাপের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে জিতেছিল সফরকারী দলটি। ২০০৮ সালের পর বাংলাদেশের মাঠে মাঠে এটি কিউইদের প্রথম ওয়ানডে সিরিজ জয়।

ওয়ানডেতে এখন পর্যন্ত দুদলের ৪১ বারের দেখায় জয়ের পাল্লা ভারি নিউজিল্যান্ডের। কিউইদের ৩০ জয়ের বিপরীতে বাংলাদেশের ১০টিতে। অন্যটি পরিত্যক্ত হয়েছে। এছাড়া ১৯৯৯ সালে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রার পর থেকে ২০১১ আসর ছাড়া সব আসরেই নিউজিল্যান্ডের সঙ্গে দেখা হয়েছে বাংলাদেশের। বিশ্বকাপে পাঁচবারের দেখায় সবগুলোতেই হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

২০১৯ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারানোর দারুণ সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। অধিনায়ক কেন উইলিয়ামসনকে রান আউটের সুযোগ হাতছাড়া করেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত ম্যাচটি ২ উইকেটে হেরে যায় বাংলাদেশ। জীবন পেয়ে ৪০ রানের ইনিংস খেলেন উইলিয়ামসন। এবার চোট কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবেন ৩৩ বর্ষী ব্যাটার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এমএ চিদাম্বরম স্টেডিয়ামওয়ানডে বিশ্বকাপ ২০২৩চেন্নাইনিউজিল্যান্ডবাংলাদেশমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদের আগে আরও দুই দিন খোলা থাকবে ব্যাংক

মে ২২, ২০২৬
ছবি: প্রতিনিধি

দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সাত কিলোমিটার যানজট

মে ২২, ২০২৬
ছবি: প্রতিনিধি

মিরকাদিমের ধবল গরু

মে ২২, ২০২৬

রোনালদোর জোড়া গোল, সৌদি লিগে চ্যাম্পিয়ন আল-নাসের

মে ২২, ২০২৬

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়া প্রকাশ

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT