চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্কে মেয়র নির্বাচনের ভোটগ্রহণ আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৩ পূর্বাহ্ণ ০৪, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নিউইয়র্কে ভোটের জন্য ভোট বাক্স ও ব্যালট পেপার দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কে আজ মেয়র পদে মূল ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগাম ভোটে রেকর্ডসংখ্যক অংশগ্রহণের পর এবারই নির্ধারিত হবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী শহরটির পরবর্তী মেয়র।

আজ (৪ নভেম্বর) মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যস্ত নগরী নিউইয়র্কে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত সিটি মেয়র নির্বাচন। শহরজুড়ে উত্তপ্ত প্রচারণা শেষে স্থানীয় সময় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। প্রশাসনিকভাবে—ম্যানহাটন, ব্রুকলিন, কুইন্স, ব্রঙ্কস ও স্ট্যাটেন আইল্যান্ডে বিভক্ত নিউইয়র্ক সিটি একক জনপ্রিয় ভোটে মেয়র নির্বাচন করে।

ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি এখন পর্যন্ত বিভিন্ন জরিপে স্পষ্টভাবে এগিয়ে আছেন।  এমারসন কলেজ, পিআইএক্স ১১ ও দ্য হিলের যৌথ জরিপে দেখা গেছে, মামদানি ৫০ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোর সমর্থন ২৫ শতাংশ। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্ল্লিওয়ার সমর্থন ২১ শতাংশ।

Banglabid

অন্যদিকে প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমো প্রাইমারিতে পরাজয়ের পর স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন। তিনি অপরাধ দমন ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে মধ্যপন্থী ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। রিপাবলিকান কার্টিস স্লিওয়া আইনশৃঙ্খলা ইস্যুতে প্রচারণা চালালেও ঐতিহ্যগতভাবে ডেমোক্র্যাট ঘেঁষা শহরে তার সম্ভাবনা সীমিত।

এবার রেকর্ড ৭ লাখ ৩৫ হাজারের বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন, যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো স্থানীয় নির্বাচনে সর্বোচ্চ অংশগ্রহণ। ২০২১ সাল থেকে এখানে চালু হয়েছে ‘র‌্যাঙ্কড চয়েস ভোটিং’ ব্যবস্থা, যেখানে ভোটাররা সর্বোচ্চ পাঁচ প্রার্থীকে পছন্দক্রমে র‌্যাঙ্ক দেন। কোনো প্রার্থী সরাসরি ৫০ শতাংশের বেশি ভোট না পেলে দ্বিতীয় পছন্দ অনুযায়ী ধাপে ধাপে পুনর্গণনা করা হয়।

সর্বশেষ জরিপে মামদানি এগিয়ে আছেন পাঁচ পয়েন্টে, তবে কুয়োমোর প্রার্থিতা ফলাফলকে অনিশ্চিত করেছে। বিশেষজ্ঞদের মতে, তরুণ ও অভিবাসী ভোটারদের উপস্থিতি বেশি হলে নিউইয়র্ক সিটির রাজনীতিতে আজ প্রগতিশীল যুগের সূচনা হতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউইয়র্কমেয়র নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT