চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় উৎসবমুখর ও বর্ণিল পরিবেশে বর্ষবরণ

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১২:৩৭ অপরাহ্ন ১৬, এপ্রিল ২০২৩
প্রবাস সংবাদ
A A

উৎসবমুখর ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কানাডার ক্যালগেরির মন্টগোমরি কমিউনিটি অ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বাংলা বর্ষবরণ উৎসব-১৪৩০। তুষারাচ্ছন্ন কানাডার কর্মময় একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এসে অন্যরকম এক মিলনমেলায় সারাদিন আনন্দ উৎসবে মেতেছিল প্রবাসী বাঙালিরা।

বাংলার সবুজ মাঠ পেরিয়ে বিশ্ব প্রান্তরে সূর্যের হাসির তেমন দেখা না মিললেও প্রবাসীদের বৈশাখী আনন্দে যেন সেই রং ছড়িয়ে পড়েছে। মেলায় আড্ডা, লোকজ ভাবনা, বাংলার ঐতিহ্য ও আনুষ্ঠানিকতায় একে অপরের সান্নিধ্যে শ্রদ্ধা ও ভালোবাসা বিনিময়ের মাধ্যমে আনন্দ জয়গানে হৃদয়-মন ভরে উঠেছিল প্রবাসীদের।

শিশু-কিশোর আর নারী-পুরুষের পদচারণায় কানায় কানায় পূর্ণ ছিল মন্টগোমেরি কমিউনিটি অ্যাসোসিয়েশন মিলনায়তন। নবপ্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস-ঐতিহ্য ও জাতীয় সত্তাকে তুলে ধরাই ছিল বাংলা বর্ষবরণ উৎসবের মূল লক্ষ্য।

মেলায় ছিল রং বেরং এর বাহারী শাড়ি, বাংলার ঐতিহ্যময় পিঠাপুলি খাবারসহ আকর্ষণীয় বিভিন্ন ধরনের স্টল। ছোট ছোট শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, স্থানীয় শিল্পীদের ট্যালেন্ট শো। এ ছাড়াও মূল আকর্ষণ ছিল ছোট ছোট শিশু-কিশোরদের হাতে মুখ ও মুখোশ নিয়ে বৈশাখী মঙ্গল শোভাযাত্রা।

পদ্মা-যমুনা মিলনের মতোই প্রবাসী বাঙালিদের পাশাপাশি বিদেশিরাও এ অনুষ্ঠানে যোগ দেন। আনন্দের আবহে সকাল থেকে মধ্যরাত অবধি বাঙালির চিরাচরিত আড্ডা, গানের সুর, কবিতার ছন্দ, নাচের ঝংজার আর উপস্থাপনায কোথাও যেন কোনো ছন্দপতন ঘটেনি।

Reneta

অনুষ্ঠানের আয়োজক ‘আমরা সবাই’ সংগঠনের সভাপতি রুপক দত্ত বলেন, আমাদের রয়েছে সুন্দর একটি সংস্কৃতি। যে বলয়ে আমরা বেড়ে উঠেছি, আমাদের সেই ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিকে নবপ্রজন্মের কাছে তুলে ধরতে চাই। সারা বিশ্ব আনন্দময় হয়ে উঠুক বছরের প্রথম দিনে এমনটাই আমাদের প্রত্যাশা।

ক্যালগেরির বিশিষ্ট চিকিৎসক ডা: দিলীপ নন্দী বলেন, আমাদের বাংলা বর্ষবরণ উৎসবে বিদেশিদের দেখে খুবই ভালো লাগছে। নতুন বছর সবার জীবনে আনন্দ আর অনাবিল শান্তি বয়ে আনবে, পহেলা বৈশাখের এই আনন্দ সারা বছর বাঙালিদের মাঝে বিরাজমান থাকবে এমনটাই আমাদের প্রত্যাশা।

ক্যালগেরির সংগীতশিল্পী বৈশাখী গুহ বলেন, আমরা বাংলাদেশের রমনার সেই বটমূলের বৈশাখকে খুব মিস করছি। তবুও দীর্ঘ দুই বছর পর পরিবার নিয়ে এখানে বৈশাখের আনন্দে শামিল হতে পেরে খুবই ভালো লাগছে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। মঙ্গলময় হয়ে উঠুক পুরো পৃথিবী।

ক্যালগেরির কমিউনিটি ব্যক্তিত্ব শুভ মজুমদার বলেন, হিংসা-বিদ্বেষ দূর হয়ে পূথিবী নতুন করে জেগে উঠুক, বছরের প্রথম দিনে এটাই আমাদের প্রত্যাশা।

প্রবাস জীবনে বাঙালি সংস্কৃতির এ উৎসব যেন এক মহামিলন। কর্মজীবনের পাশাপাশি সম্প্রীতির বন্ধনে এমন করেই বারবার এই মহামিলনে জেগে উঠবে নতুন প্রজন্ম, হৃদয়ে দেশকে ধারণ করে লাল সবুজ আর মুক্তিযুদ্ধের বাংলাদেশ হয়ে উঠবে আরও সুন্দর —এমনটাই প্রত্যাশা ক্যালগেরিতে বসবাসরত প্রবাসী বাঙালিদের।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রবাসী বাঙালি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলে বিচারের মুখোমুখি, রাজপরিবারে উত্তেজনা

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: কানাডার সাবেক মন্ত্রী বিল ব্লেয়ার।

পদত্যাগ করলেন কানাডার সাবেক মন্ত্রী বিল ব্লেয়ার

ফেব্রুয়ারি ৩, ২০২৬

বিএনপির ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬

স্পেসএক্স ও এক্সএআই একীভূত করলেন মাস্ক, এআই ডেটা সেন্টারের পরিকল্পনা

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তুরস্কে যুক্তরাষ্ট্র–ইরান বৈঠকের সম্ভাবনা, সামরিক পদক্ষেপ বিবেচনায় ট্রাম্প

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT