চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুয়াশা ও তাপমাত্রা নিয়ে আবহাওয়ার নতুন বার্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
কুয়াশার কারণে ধোঁয়াটে পরিবেশে মানুষ ও যানবাহন চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকৃতিতে কুয়াশার উপস্থিতি আর দিন-রাতের তাপমাত্রা কমে জানান দিচ্ছে শীত কড়া নাড়ছে দুয়ারে। তবে তাপমাত্রা এবং কুয়াশা নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে নতুন তথ্য।

শনিবার (১৬ নভেম্বর) আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য ছাড়াও জানানো হয়, ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে।

আবহাওয়ার চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনী, কক্সবাজার ও চট্টগ্রামের আমবাগানে ৩২ দশমিক ৫ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন রাজশাহীর বদলগাছীতে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২। এছাড়া আজ ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।

ট্যাগ: আবহাওয়ার নতুন বার্তাআবহাওয়ার বার্তাতাপমাত্রা কমবেতাপমাত্রা নিয়ে আবহাওয়ার নতুন বার্তাশীতের সম্ভাবনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিলেটের ‘ধামাইল’ লুপ্তপ্রায় সংস্কৃ‌তির সংগ্রাহক রামকৃষ্ণ সরকার

পরবর্তী

যেভাবে দুর্ঘটনার কবলে নায়ক রুবেল

পরবর্তী
নায়ক রুবেল দুর্ঘটনার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে দুর্ঘটনার কবলে নায়ক রুবেল

দর্শকদের জন্য কঙ্গুভা সিনেমার দুটি প্রধান চরিত্রের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে ‘কাঙ্গুভা’র তোলপাড়!

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT