চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন সিনেমার কিংবদন্তী জ্যঁ লুক গদার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

ফরাসি নিউ ওয়েব সিনেমার জনক, প্রভাবশালী পরিচালক ও খ্যাতিমান চলচ্চিত্র সমালোচক জ্যঁ লুক গদার আর নেই। ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিনেমার এই কিংবদন্তী।

ফ্রান্সের সংবাদপত্র লিবারেশনের বরাতে জ্যঁ লুক গদারের মৃত্যুর খবরটি জানিয়েছে হলিউড রিপোর্টার।

ষাটের দশকে ফরাসি নতুন ধারার ছবির জগতে তাকে পথিকৃৎ বলে মানা হয়। ৭ দশকের দীর্ঘ ‘ফিল্ম জীবন’ জ্যঁ-লুক গদারের। তার আধুনিক চিন্তাধারা ও ফিল্মিং-এর মাধ্যমে তিনি নিজস্ব স্টাইল তৈরি করেছিলেন। চলচ্চিত্র নির্মাণের রীতিনীতিগুলো ভেঙে দিতে চাইতেন তিনি সবসময়।

গদার ১৯৩০ সালে একটি বৈভবশালী সংস্কৃতিমনা পরিবারে জন্ম নেন। ফ্রান্স আর সুইজারল্যান্ডে তার শৈশব কেটেছিল। তিনি ছিলেন গণিতে পারদর্শী এবং বইপোকা। ১৯৪৬ সালে প্যারিসে যান স্কুল শিক্ষা শেষ করার জন্য । তার ছিল সাহিত্যিক ও শিল্পী হবার আকাঙ্ক্ষা। বয়ঃসন্ধি পেরিয়ে তিনি পড়াশোনায় অবহেলা শুরু করেন এবং সিনেমার নেশায় পড়েন।

জ্যঁ-লুক গদারের প্রথম ফিচার ছবি ‘ব্রেথলেস (১৯৬০)। এই ছবিতে নতুন এক সিনেমার ভাষার জন্ম দেয়। এরপর ‘ম্যাস্কুলিন ফেমিনিন’, ‘দ্য লিটল সোলজার’, মেড ইন ইউ এস এ’-এর মতো একের পর এক কালজয়ী ছবি উপহার দিয়েছেন তিনি।

২০১০ সালে গদারকে একাডেমি সম্মানসূচক পুরস্কার প্রদান করা হয়, কিন্তু তিনি এই আয়োজনে অংশগ্রহণ করতে পারেননি। ২০১৪ সালে তার সিনেমা ‘গুডবাই’ কান চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কার পায়। ২০১৮ সালে তার সিনেমা ‘ইমেজ বুক’ ‘স্পেশাল পাম দ’র’ পেয়েছে। গদারের চলচ্চিত্র অনেক বিখ্যাত পরিচালকদের অনুপ্রাণিত করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গঁদারজ্যঁ লুক গদারনির্মাতালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

রোনালদোর রেকর্ডে প্রথমার্ধে ৩ গোল পর্তুগালের

জুন ২৩, ২০২৬

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ হয়ে গেছে: নাহিদ ইসলাম

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসার মায়ের চিকিৎসায় এগিয়ে এলেন বিএনপি নেতা ডা. রফিক

জুন ২৩, ২০২৬

ফিফায় বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ করবে অ্যাটলেটিকো

জুন ২৩, ২০২৬

চীন সফরের প্রথম দিনেই গুরুত্বপূর্ণ বৈঠক ও কূটনৈতিক কার্যক্রমে ব্যস্ত প্রধানমন্ত্রী

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT