চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিশরে ফারাওয়ের নতুন সমাধি আবিষ্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মিশরে প্রাচীন ফারাও সমাধির খোঁজে খনন কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ
সোর্স: ডয়চে ভেলে

একশ বছরের বেশি সময়ের পর মিশরের লুক্সরে আরও এক ফারাওয়ের (প্রাচীন মিশরের রাজা) রাজকীয় সমাধি আবিষ্কৃত হয়েছে। ব্রিটেন ও মিশরের যৌথ উদ্যোগে আবিষ্কৃত সমাধিটি রাজা দ্বিতীয় থুতমোসের।

ডয়চে ভেলে জানিয়েছে, শতাধিক বছর আগে ১৯২২ সালে আবিষ্কৃত হয় মিশরের রাজা তুতেনখামেনের সমাধি। বৃটিশ প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার তা আবিষ্কার করেছিলেন। তার পর এই প্রথমবার আরও এক ফারাওয়ের সমাধি সামনে এল।

বৃটিশ-মিশরীয় প্রত্নতাত্ত্বিকদের একটি দল রাজা দ্বিতীয় থুতমোসের সমাধিটি আবিষ্কার করেছেন। দ্বিতীয় থুতমোসই অষ্টাদশ মিশরীয় সাম্রাজ্যের শেষ রাজা যার সমাধি এতদিন অনাবিষ্কৃত ছিল। লুক্সরের কাছে থিবান নেক্রোপলিসের পশ্চিম উপত্যকায় এই সমাধি আবিষ্কার করেন গবেষকরা।

Banglabid

এর আগে অনুমান করা হয়েছিল যে অষ্টাদশ মিশরীয় সাম্রাজ্যের ফারাওদের সমাধিকক্ষগুলো ভ্যালি অফ কিংসের নিকটবর্তী অঞ্চলে অবস্থিত হতে পারে। অথচ প্রত্নতাত্ত্বিকরা রানিদের সমাধিস্থলের পার্শ্ববর্তী অঞ্চলেই খনন কাজ চালিয়ে একটি সুসজ্জিত সমাধি কক্ষের সন্ধান পান। সুসজ্জিত ঘর দেখেই তারা নিশ্চিত হন যে সেই কক্ষ ফারাওয়ের সমাধিস্থল।

রাজা দ্বিতীয় থুতমোস তুতেনখামেনের পূর্বপুরুষ। প্রায় সাড়ে তিন হাজার বছর আগে তিনি রাজত্ব করেছেন। ফারাও হাটসেপসুট হাতেগোনা কয়েকজন মিশরীয় রানির মধ্যে একজন যিনি নিজেই নিজের সাম্রাজ্য পরিচালনা করেছেন। হাটসেপসুট রাজা দ্বিতীয় থুতমোসের সৎ বোন এবং স্ত্রী ছিলেন। তার সমাধির প্রবেশপথ ২০২২-এ আবিষ্কৃত হয়। তখন মনে করা হয়েছিল, সেটি তার কোনো এক রানির সমাধিগৃহ।

তুতেনখামেনের সমাধিকক্ষে তাক লাগানো সাজসজ্জা ছিল। সেই তুলনায় রাজা দ্বিতীয় থুতমোসের সমাধিকক্ষ খানিক ম্যাড়ম্যাড়ে বলে জানিয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। এমনকি, মমিটিও খুঁজে পাওয়া যায়নি। প্রত্নতাত্ত্বিক দলের মোহাম্মদ আবদেল বাদি জানিয়েছেন, দ্বিতীয় থুতমোসের মৃত্যুর পরপরই বন্যা হওয়ার কারণে সমাধিকক্ষটি ক্ষতিগ্রস্ত হয়। এর সংরক্ষণ সেভাবে হয়নি।

Reneta

মিশরের পুরাতাত্ত্বিক মন্ত্রণালয় জানিয়েছে, বন্যার ফলে সমাধির ক্ষতি হয়েছে। প্রত্নতাত্ত্বিকদের দল তা সংরক্ষণের চেষ্টা চালাচ্ছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বন্যার কারণে সমাধিকক্ষের সামগ্রী অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছিল।

তা সত্ত্বেও এখান থেকে এমন অনেক জিনিস পাওয়া গেছে যা অমূল্য। তার মধ্যে রয়েছে রাজা দ্বিতীয় থুতমোসের অন্ত্যেষ্টি ক্রিয়ার সরঞ্জাম, আসবাবপত্র ইত্যাদি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডয়চে ভেলেডিডব্লিউডিডব্লিউ স্টোরিফারাওফারাওয়ের রাজকীয় সমাধিমিশরসমাধি
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টার্কের ভুল ‘স্বীকার’ জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজনৈতিক পরিবর্তনেও বদলায়নি আশি পেরোনো বৃদ্ধার ভাগ্য, জমি দখলের অভিযোগ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

বিদ্যুৎ সঙ্কটের কারণে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

আগস্ট ১৫, ২০২৬

বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও আল কায়েদা ইস্যু আবার কেন আলোচনায়?

আগস্ট ১৫, ২০২৬

‘অ্যানি’র বোন বেণি!

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT