চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাসের নতুন ধরণ ছড়িয়েছে ২৭ দেশে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, স্বাস্থ্য
A A
নতুন করোনাভাইরাসের ভ্যাকসিন বা সংক্রমণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের ২৭টি দেশে ছড়িয়ে পড়েছে কোভিডের নতুন ভেরিয়েন্ট। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, কোভিড-১৯ এর নতুন ধরণ ‘এক্সইসি’ ইউরোপজুড়ে আরও দ্রুত ছড়িয়ে পড়ছে এবং শীগগিরই প্রভাবশালী স্ট্রেনে পরিণত হতে পারে।

এনডিটিভি জানিয়েছে, নতুন এই ধরণটি গত জুন মাসে জার্মানিতে প্রথম শনাক্ত হয়। তারপর থেকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ডেনমার্কসহ বেশ কয়েকটি দেশে নতুন ধরণটিকে শনাক্ত করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলেছেন, এক্সইসি, ওমিক্রন ভেরিয়েন্টের একটি সাবলাইনেজ, কিন্তু এর মধ্যে কিছু নতুন মিউটেশন রয়েছে, যা এটিকে শরতকালে ছড়িয়ে দিতে সাহায্য করতে পারে। যদিও ভ্যাকসিনগুলো কোভিড-১৯-কে গুরুতর ক্ষেত্রে প্রতিরোধ করতে সহায়তা করবে।

এক্সইসি ভেরিয়েন্ট হল আগের ওমিক্রন সাবভেরিয়েন্ট কেএস.১.১ এবং কেএস.৩.৩ এর একটি হাইব্রিড, যা বর্তমানে ইউরোপে প্রভাব বিস্তার করছে। এখন পর্যন্ত পোল্যান্ড, নরওয়ে, লুক্সেমবার্গ, ইউক্রেন, পর্তুগাল এবং চীনসহ ২৭ টি দেশের ৫০০ টি নমুনাতে এক্সইসি ধরণ পাওয়া গেছে। বিশেষজ্ঞরা ডেনমার্ক, জার্মানি, যুক্তরাজ্য এবং নেদারল্যান্ডসে ভেরিয়েন্টেটির ব্যাপকহারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের জেনেটিক্স ইনস্টিটিউটের ডিরেক্টর প্রফেসর ফ্রাঁসোয়া ব্যালোক্স বলেন, যদিও সাম্প্রতিক অন্যান্য কোভিড ভেরিয়েন্টের তুলনায় এক্সইসি’র কিছু ট্রান্সমিশন সুবিধা রয়েছে, তবুও ভ্যাকসিনগুলো ভালো সুরক্ষা দিবে। এটি শীতকালে শক্তিশালী হয়ে উঠতে পারে। ক্যালিফোর্নিয়ার স্ক্রিপস রিসার্চ ট্রান্সলেশনাল ইনস্টিটিউটের পরিচালক এরিক টোপোল বলেছেন, এক্সইসি সবে মাত্র ছড়িয়ে পড়তে শুরু করেছে।

নতুন এই ভেরিয়েন্টের উপসর্গগুলো আগের কোভিড ভেরিয়েন্টগুলোর মতোই। উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, গলা ব্যথা, কাশি, ঘ্রাণশক্তি হ্রাস, ক্ষুধা হ্রাস এবং শরীরে ব্যথা। বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন এবং বুস্টার শটগুলো যথাযথ নিলে গুরুতর অসুস্থতা কাটিয়ে ওঠা সম্ভব ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোভিডভেরিয়েন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রামায়ণ’ ছবিতে কার পারিশ্রমিক কত?

আগস্ট ৩, ২০২৬

দেশে ফিরলেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

আগস্ট ৩, ২০২৬

যুক্তরাষ্ট্রের স্পিনারের ৮ বছরের নিষেধাজ্ঞা

আগস্ট ৩, ২০২৬

সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬

গলফে আবারও চ্যাম্পিয়ন হয়ে ট্রাম্পের খোঁচা- ‘আমার ট্যালেন্ট আছে, ওদের নেই’

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT