চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমন-সালওয়ার প্রথম ছবি মুক্তি ১৬ সেপ্টেম্বর, এলো গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২২
বিনোদন
A A

চলচ্চিত্রে অভিষেক হচ্ছে নতুন জুটির। সাইদুল ইসলাম রানার পরিচালনায় আগামী ১৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়ক ইমন ও নবাগতা সালওয়া অভিনীত প্রথম ছবি ‘বীরত্ব’। তার আগে বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে মুক্তির অপেক্ষায় থাকা এ ছবির গান ‘ভালোবাসা বলা হয়ে যায়’।

পুরোপুরি রোমান্টিক আমেজের এ গানটির শুটিং হয়েছে সিলেটের চা বাগান, জাফলংসহ বিভিন্ন লোকেশনে। গোলাম রাব্বী সোহাগের সুর-সংগীতে গানটি লিখেছেন নির্মাতা সাইদুল ইসলাম রানা। গেয়েছেন জনপ্রিয় গায়ক ইমরান ও গায়িকা পূজা। টাইগার মিডিয়া অফিশিয়ালে প্রকাশ হয়েছে গানটি।

২০২০-এর শেষ দিকে শুরু হয় ‘বীরত্ব’-ছবির শুটিং। ‘বীরত্ব’ প্রযোজনা করেছে পিং পং এন্টারটেইনমেন্ট। এটি পরিচালক সাইদুর রহমান রানার প্রথম ছবি। নারী পাচার, মানব সম্পর্ক ও লম্বা জার্নির গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘বীরত্ব’।

পরিচালক বলেন, প্রায় ১২০টির বেশি লোকেশন ব্যবহার করেছি। এক লোকেশন একাধিকবার নেই। পুরো ছবি দেখলে বোরিং লাগার কোনো সুযোগ নেই। তবে বার বার ইমোশনাল হতে হবে। সেপ্টেম্বরে বাংলাদেশে মুক্তি পাবে। পরে আমেরিকা, কানাডা ও ভারতের চারটি রাজ্যে মুক্তির প্ল্যান আছে।

চিত্রনায়ক ইমন বলেন, একজন মফঃস্বলের ডাক্তারের চরিত্রে অভিনয় করেছি। সত্যিই অনেকদিন পর সিনেমার মতো সিনেমা করেছি। আমি অধীর অপেক্ষা করছি ‘বীরত্ব’ মুক্তির। সালওয়া বলেন, পুরো টিমের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা চমৎকার। গোছানো কাজ হয়েছে। পর্দায় পুরো ছবিটি দর্শকের জন্য উপভোগ্য হবে। গান প্রকাশের পর অনেকেই বিভিন্নভাবে প্রশংসা করছেন। রুপালি পর্দায় নিজেকে দেখার অপেক্ষায় আছি। হোপ ফর দ্য বেস্ট।

সিনেমায় বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেন ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, নিপুণ আক্তার, রওনক হাসান, জয়ন্ত চট্টোপাধ্যায়, বর্দা মিঠু, কচি খন্দকার, মনিরা মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু, সাবিহা জামান, মুনতাহা এমিলিয়া। আইটেম গান পারফর্ম করেন মিষ্টি জান্নাত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরমান পারভেজ মুরাদআহসান হাবিব নাসিমইন্তেখাব দিনারইমনকচি খন্দকারজয়ন্ত চট্টোপাধ্যায়নিপুণ আক্তারবীরত্বমনিরা মিঠুমুনতাহা এমিলিয়ারওনক হাসানশিল্পী সরকার অপুসাবিহা জামানসালওয়াসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT