চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গফুর হালীকে উৎসর্গ করে ‘উইন্ড অব চেঞ্জ’র নতুন গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ২১, মার্চ ২০২৩
বিনোদন
A A

বাংলা গানের হাওয়া বদলের যে যাত্রা শুরু করেছিল ‘উইন্ড অব চেঞ্জ’। সে হাওয়া এখনো চলমান। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ মার্চ) উইন্ড অব চেঞ্জ-এর সংগ্রহ থেকে অন্তর্জালে প্রকাশিত হল নতুন গান-‘দুই কূলে সুলতান’।

তাপসের সংগীতায়োজনে নির্মিত গানটি উৎসর্গ করা হয়েছে এর কথা ও সুরের অমর স্রষ্টা কিংবদন্তী লোকশিল্পী গফুর হালীকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ঐশী।

‘উইন্ড অব চেঞ্জ’ এ এর আগে ঐশীর কণ্ঠে প্রকাশিত হয় ‘দিল কি দয়া হয় না’ ও ‘নিজাম উদ্দিন আউলিয়া’ গান দু’টি। দুটি গানই দারুণ শ্রোতাপ্রিয়তা অর্জন করে।

তারই ধারাবাহিকতায় নতুন গানটি প্রসঙ্গে ঐশী বলেন, “উইন্ড অব চেঞ্জ এ গান প্রকাশ মানেই আমার জীবনেও একটা নতুন মোড়। রেকর্ডিং এর অনেকদিন পর প্রকাশিত হল ‘দুই কূলে সুলতান’। গানটার সংগীতায়োজন এত স্ট্রং আর এত এত শ্রেষ্ঠ মিউজিশিয়ানদের সামনে বাংলা গান গাইতে পারাও দারুণ একটা গর্বের ব্যাপার ছিল। এর সম্পূর্ণ কৃতিত্ব তাপস ভাই ও প্রিয় মুন্নী (ফারজানা মুন্নী) ভাবির।”

গানবাংলা টেলিভিশনের জন্য টিএম প্রোডাকশান নির্মিত গানটির প্রযোজনা করেছেন ফারজানা মুন্নী ও কৌশিক হোসেন তাপস। গানবাংলা কর্তৃপক্ষ জানায়, গানটি ইতিপূর্বে টেলিভিশনে সম্প্রচারিত হলেও প্রথমবারের মতো গানবাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশের মাধ্যমে শ্রোতাদের জন্য এটি উন্মুক্ত করা হয়েছে। সর্বশেষ গতবছর প্রকাশিত হয় উইন্ড অব চেঞ্জ-এর গান ‘কানার হাট বাজার’।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উইন্ড অব চেঞ্জঐশীগানগানবাংলা
শেয়ারTweetPin

সর্বশেষ

৩ মাসের মধ্যেই সড়কে নামছে দেশীয় ইলেকট্রিক যানবাহন

এপ্রিল ২৫, ২০২৬

ফুটপাত দখলমুক্ত করতে মাঠে অস্থায়ী মার্কেটের পরিকল্পনা ডিএনসিসির

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২৫, ২০২৬

আবাসন প্রকল্প: তিন দফা সময় বাড়িয়েও লক্ষ্য পূরণে ব্যর্থ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ

এপ্রিল ২৫, ২০২৬

পিএসএলের ফাইনাল মাঠে বসে দেখার অনুমতি পেল দর্শক

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT