পূর্ব ঘোষণা অনুযায়ি শনিবার (২৪ জুন) সন্ধ্যায় এলো শাকিব খান অভিনীত ঈদের ছবি ‘প্রিয়তমার’ ছবির প্রথম গান ‘কোরবানি’! যা প্রকাশের পর পরই রীতিমত তোলপাড়! গানটি দেখে ভক্ত অনুরাগীরা দেখে বলছেন, ঈদ ধামাকা এমনই হওয়া উচিত!
আগামি বৃহস্পতিবার (২৯ জুন) ঈদুল আজহা। কিন্তু ‘কোরবানি’ গানটি প্রকাশিত হওয়ার পর শাকিব ভক্তরা বলছেন, তাদের ঈদ এখন থেকেই শুরু! তার কিছুটা আঁচ পাওয়া যাবে গানটি নিয়ে দর্শক ভক্তদের উন্মাদনা দেখে!
সন্ধ্যা ৭টায় ‘কোরবানি’ গানটি প্রকাশের পর মাত্র ১ ঘণ্টার মধ্যে শুধুমাত্র শাকিব খানের ফেসবুক পেজ থেকেই কয়েক লাখ বার দেখা হয়েছে। গানটি পছন্দ করে রিয়েকশান করেছেন ১ লাখের বেশী মানুষ। এতো অল্প সময়ে গানটি দেখে মন্তব্য করেছেন ১৫ হাজারের বেশী মানুষ, এবং শেয়ার হয়েছে প্রায় ৮ হাজার! প্রায় সব মন্তব্যই ইতিবাচক।
‘কোরবানি’ গানটির পুরোটা জুড়েই আছেন শাকিব খান। মন মাতানো গানের কথার পাশাপাশি গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন আকাশ সেন। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার ইধিকা পাল।








