চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বমুক্তির দিনেই ঢাকায় ‘ট্রান্সফরমার্স’ সিরিজের নতুন ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ০৮, জুন ২০২৩
বিনোদন
A A
বিভিন্ন ট্রান্সফরমার্স চরিত্রের বিশাল কাস্ট, মহাকাশে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দুনিয়া মাত করা ট্রান্সফরমাররা আবার আসছে নতুন মিশন নিয়ে। ২০০৭ সাল থেকে শুরু করে এ যাবৎ ছয়বার তাদের ভেলকি দেখেছে বিশ্ব। ছোট বড় সবাই যেন আপন করে নিয়েছে অদ্ভুত ক্ষমতাধর এই যন্ত্রমানবদের। আর তাই একটা ছবি শেষ হওয়ার পরই আরেকটি ছবির জন্য তুমুল আগ্রহ নিয়ে অপেক্ষা করে সবাই।

সবশেষ ২০১৮ সালে পর্দায় এসেছিলো সিরিজের ষষ্ঠ ছবি ‘বাম্বলবি’। এবার তাদের সপ্তম মিশন। প্রায় পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটাতে শুক্রবার (৯ জুন) পর্দায় আসছে ‘ট্রান্সফরমার্স: রাইজ অব দ্য বিস্টস’। বাংলাদেশের ভক্তরা আন্তর্জাতিক মুক্তির দিন থেকেই ছবিটি দেখতে পারবেন স্টার সিনেপ্লেক্সে।

দ্য ল্যান্ড ও ক্রিড টু-খ্যাত পরিচালক স্টিভেন ক্যাপল জুনিয়রের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন অ্যান্থনি রামোস, ডমিনিক ফিশব্যাক ও লুনা লরেন ভালেজ। এ ছাড়া অপটিমাস প্রাইম ও অপটিমাস প্রাইমালের নেপথ্যে আছেন যথাক্রমে পিটার কুলেন ও রন পার্লমান।

Banglabid

১৯৯০ এর দশকের প্রেক্ষাপটে ‘রাইজ অব দ্য বিস্টস’-এর চিত্রায়ণ হয়েছে ব্রুকলিন ও পেরুতে। একই দশকের তুমুল জনপ্রিয় এনিমেটেড সিরিজ ‘বিস্টস ওয়ার্স: ট্রান্সফরমার্স’ থেকে সিনেমাটি অনুপ্রাণিত।

এবারের সিক্যুয়ালের প্রেক্ষাপট ১৯৯৪ সাল। প্রাক্তন সামরিক ইলেকট্রনিক্স বিশেষজ্ঞ নোহ এবং আর্টিফ্যাক্ট গবেষক এলিনাকে নিয়ে গল্প এগিয়েছে। ট্রান্সফরমার রেসের তিনটি উপদল- ম্যাক্সিমালস, প্রেডাকনস এবং টেররকনস এর মধ্যে একটি ত্রিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। নোহ ও এলিনা ম্যাক্সিমালসের দল অপটিমাস প্রাইম এবং অটোবটকে একটি যুদ্ধে সাহায্য করেন।

পৃথিবীকে একটি আসন্ন অন্ধকারের আগমন থেকে রক্ষা করাই ছিল যে যুদ্ধের মূল কারণ, যার মূলে ছিল ইউনিক্রন। অসাধারণ ভিএফএক্স এবং ত্রিমাত্রিক প্রযুক্তির সমন্বয়ে বরাবরই চোখ ধাঁধিয়েছে ‘ট্রান্সফরমার্স’ সিরিজ। এবারও তার ব্যতিক্রম হওয়ার কোন অবকাশ নেই। অতএব ভালো কিছু দেখার জন্য আশাবাদী হতেই পারেন ভক্তরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়রোবটলিড বিনোদনসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসি’তে ফল বিপর্যয়ের কারণ কী

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতীকি

নিঝুম দ্বীপের বালিতে মূল্যবান খনিজ, খুলতে পারে শিল্পের নতুন দুয়ার

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বনেতারা আসলে কতটা ঘুমান?

আগস্ট ১২, ২০২৬

ঘুমন্ত দুই শিশু সন্তানকে হাওরে ফেলে হত্যা করলেন বাবা

আগস্ট ১২, ২০২৬

যাঁর জীবন নিয়ে বই, সেই রামেন্দুই বই হাতে হাজির চ্যানেল আইয়ে

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT