অর্থনীতি

এলপি গ্যাসের দাম আবারও বাড়ল

বাজারে এলপি গ্যাসের সিলিন্ডার সংগ্রহের জন্য একজন ব্যক্তি কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি বাজারে এলপি গ্যাসের সিলিন্ডার সংগ্রহের জন্য প্রস্তুত হচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করেছে সরকার। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৩৩ টাকা থেকে ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নতুন দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এর আগে জানুয়ারি মাসে এলপি গ্যাসের দাম ১ হাজার ৪০৪ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

বিষয়:এলপি গ্যাসের নতুন দাম বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…