বাংলাদেশ

পাহাড়কাঞ্চনপুর বিমানঘাঁটির নতুন নামকরণ

পাহাড়কাঞ্চনপুর বিমানঘাঁটির প্রবেশদ্বার ও আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাহাড়কাঞ্চনপুর বিমানঘাঁটির নতুন নামকরণ উপলক্ষে নির্মিত আধুনিক স্থাপনা ও প্রবেশদ্বার।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টাঙ্গাইলের পাহাড়কাঞ্চনপুরের বিমানঘাঁটির নতুন নামকরণ করা হয়েছে। এর নতুন নাম ‘বীর উত্তম সুলতান মাহমুদ বিমানঘাঁটি’।

আজ (৮ মে) শনিবার মুক্তিযুদ্ধে কিলোফ্লাইটের অধিনায়ক এবং বিমানবাহিনীর সাবেক প্রধান বীর উত্তম সুলতান মাহমুদের নামে এই বিমানঘাঁটির নামকরণ করা হয়েছে।

এই বিমানঘাঁটি উদ্বোধন করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এসময় তার সাথে ছিলেন বীর উত্তম সুলতান মাহমুদের ভাই, ইমপ্রেস গ্রুপ ও চ্যানেল আইয়ের পরিচালক জহিরউদ্দীন মাহমুদ মামুন, সুলতান মাহমুদের ভাইয়ের ছেলে আদনান মাহমুদ এবং বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকতারা।

বিষয়:বিমানঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…