চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড্রিম কাস্টিং নিয়ে শুক্রবার থেকে সৃজিতের নতুন মিশন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ২০, জুলাই ২০২৩
বিনোদন
A A

একই ছবিতে প্রসেনজিৎ, জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত! এটাকে তো অনায়াসেই ড্রিম কাস্টিং বলা যায়! হ্যাঁ, এমন তারকা মুখদের নিয়ে নতুন মিশন শুরু করছেন কলকাতার তারকা নির্মাতা সৃজিত মুখার্জী!

নতুন ছবির নাম ‘দশম অবতার’। ছবিটিকে বলা হচ্ছে জনপ্রিয় ‘২২শে শ্রাবণ’ এর প্রিক্যুয়াল! শুক্রবার (২১ জুলাই) থেকে শুরু হচ্ছে শুটিং। শুধু কাস্টিংয়েই নয়, সংগীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়, রূপম ইসলাম ও ইন্দ্রদীপ দাশগুপ্তের মতোন সংগীত ব্যক্তিত্ব।

বৃহস্পতিবার সকালে তারকা কলাকুশলীদের নিয়ে শুভ্র পোশাকে কলকাতার বাগবাজারের বসুবাটিতে হাজির ছিলেন সৃজিত। উদ্দেশ্য এসভিএফের প্রযোজনায় তৈরি নতুন এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা ও লোগো-প্রকাশ! অনুষ্ঠানের বেশকিছু ছবি পোস্ট করেন জয়া আহসানও।

‘২২ শ্রাবণ’-এর প্রবীর রায়চৌধুরী ও ‘ভিঞ্চি দা’র বিজয় পোদ্দার- এই দুই চরিত্রকে একই গল্পে নিয়ে আসছেন সৃজিত। টানটান এই থ্রিলার মুক্তি পাওয়ার কথা চলতি বছরের পুজোর সময়েই। অনুষ্ঠানে সৃজিত বলেন, যেখানে ‘২২ শ্রাবণ’ শেষ হয়েছিল, সেখান থেকেই নতুন ছবির শুরু হল। এই ছবিতে প্রবীর রায়চৌধুরী আর ডিসিডিডি পোদ্দার হাতে হাত মিলিয়ে কেস সলভ করবে। তবে গল্প নিয়ে কথা বলতে এখন নারাজ সৃজিত ও তার টিম।

৫ বছর আগে সর্বশেষ সৃজিত মুখার্জীর ‘এক যে ছিল রাজা’ ছবিতে দুর্দান্ত অভিনয় করেছিলেন বাংলাদেশের জয়া আহসান। এরপর ১০টির বেশী ছবি নির্মাণ করেছেন সৃজিত, অন্যদিকে জয়াও কলকাতার বিভিন্ন নির্মাতার পরিচালনায় প্রায় ডজন খানেক ছবিতে অভিনয় করেছেন। কিন্তু সৃজিত-জয়াকে আর পাওয়া যায়নি একসঙ্গে!

এই ছবির মাধ্যমে পাঁচ বছর পর আবারও জুটি বাঁধতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায় এবং জয়া আহসান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনির্বাণজয়া আহসানদশম অবতারপ্রসেনজিৎযিশু সেনগুপ্তলিড বিনোদনসিনেমাসৃজিত
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT