চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়পর্দার নয়া কেমিস্ট্রি আদর-অধরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ২৪, মে ২০২৩
বিনোদন
A A

ঈদে মুক্তি পাওয়া ‘লোকাল’ ছবি দিয়ে নজর কেড়েছেন চিত্রনায়ক আদর আজাদ। তার সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধলেন নায়িকা অধরা খান। সংশ্লিষ্টদের মতে, আদর-অধরা দুজনেই সম্ভাবনাময়। বড়পর্দায় তাদের নয়া কেমিস্ট্রি হয়তো জমে উঠবে!  

এ জুটির নতুন ছবির নাম ‘রাইটার’। যেখানে একজন লেখকের ভূমিকায় দেখা যাবে আদরকে এবং তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন অধরা।

২ জুন অধরা খানের ‘সুলতানপুর’ মুক্তি পাচ্ছে। তার আগেই আদরের সঙ্গে ‘রাইটার’ ছবির শুটিং শুরু করলেন তিনি। চলতি সপ্তাহে ধামরাইয়ের ফিল্ম ভ্যালিতে ছবিটির শুটিং শুরু হয়েছে। পরিচালনা করছেন অপূর্ব রানা। নির্মাতা জানান, একজন লেখকের তার নিজস্ব দুই জগত সমান্তরালভাবে উঠে আসবে এই গল্পে।

লেখালেখির জনপ্রিয়তা, তাড়না ও লেখকের ব্যক্তিজীবন নিবিড়ভাবে উঠে আসবে ‘রাইটার’ ছবিতে। এটি মূলত অ্যাকশন, সাসপেন্স থ্রিলার ছবি। আরো অভিনয় করেছেন শিরিন শিলা, ডেভিড আজাদ, তনিমা, জয়রাজ, শিবা শানু প্রমুখ।

পরিচালক অপূর্ব রানার সঙ্গে ‘উন্মাদ’ ও ‘গিভ এন্ড টেক’ দুটি ছবি করেছেন অধরা যা নির্মাণাধীণ। এবার ‘রাইটার’ তৃতীয়বারের মতো কাজ করছেন ‘নায়ক’-খ্যাত নায়িকা অধরা। তিনি বলেন, পরিচালকের সঙ্গে তৃতীয়বার কাজ হলেও আদরের সঙ্গে প্রথম স্ক্রিন ভাগাভাগি হচ্ছে।

অধরা জানান, এ ছবিতে তার চরিত্রের নাম সিসিলি। বলেন, লেখকের বাইরের সত্তার বাইরের যে নিভৃত ব্যক্তিজীবন রয়েছে, সেই ব্যক্তিজীবনের অসংখ্য দরজা রয়েছে, সুখ দুঃখ, ব্যথা বেদনা রয়েছে। এসবই উঠে আসবে রাইটার ছবিতে। ব্যক্তিজীবনের অন্যতম সঙ্গী তার স্ত্রী।

Reneta

লেখক সত্তা ও তার স্বাভাবিক সম্পর্কের সমীকরণ ‘রাইটার’ ছবি। অধরা বলেন, নতুন জার্নিটা আমিসহ পুরো টিম উপভোগ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধরাঅপূর্ব রানাআদরলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

আগস্ট ২, ২০২৬

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে আগুন: নিহত ৫

আগস্ট ২, ২০২৬

এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা, সন্ধ্যা থেকে কার্যকর

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে পাওয়া যাবে যেসব সুবিধা

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT