চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট পর্দায় মুশফিক-পড়শীর নয়া কেমিস্ট্রি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ০৭, জুন ২০২২
বিনোদন
A A

ছোট পর্দায় দেখা যাবে নয়া কেমিস্ট্রি! হালের জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহানের বিপরীতে প্রথম অভিনয় করছেন ‘চ্যানেল আই ক্ষুদে গানরাজ’র শিল্পী পড়শী। ফারহান-পড়শী একসঙ্গে পর্দায় আসছেন ‘শাদি মোবারক’ নাটকে। 

এ তারকাদ্বয়কে নিয়ে নাটকটি বানাচ্ছেন গেল ঈদে আলোচিত নাটক ‘হাঙ্গর’র নির্মাতা মাহমুদ মাহিন।

মঙ্গলবার (৭ জুন) ‘শাদি মোবারক’ এর শুটিং চলছে ঢাকার অদূরে মাওয়াতে। সেখান থেকে মুঠোফোনে চ্যানেল আই অনলাইনকে পরিচালক মাহিন বলেন, এটি পারিবারিক নাটকীয়তার গল্প। ঈদে সুলতান এন্টারটেনমেন্টের ইউটিউবে নাটকটি পাওয়া যাবে, প্রচার হবে টেলিভিশনেও।

‘শাদি মোবারক’ নাটকের গল্পের ধারণা দিতে গিয়ে পরিচালক জানান, প্রবাসীর দেশে ফিরে বিয়ে এবং দাম্পত্যজীবনের বিভিন্ন খুঁটিনাটি বিষয় কেন্দ্র করে গল্প এগিয়েছে। ফারহান-পড়শী ছাড়াও ২০ জনের মতো শিল্পী এতে অভিনয় করছেন।

ফারহানকে নিয়ে ‘পাগল তোর জন্য’, ‘হৃদ মাজারে’, ‘হাঙ্গর’সহ একাধিক নাটক বানিয়েছেন মাহিন। এবারই প্রথম নিলেন কণ্ঠশিল্পী পড়শীকে।

তবে পড়শী এর আগেও অভিনয় করেন। সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘মেন্টাল’ ছবিতে অভিনয় করেছিলেন। গেল ঈদে সাজিন আহমেদ বাবুর ‘মারিয়া ওয়ান পিস’ নাটকেও দেখা গিয়েছিল জনপ্রিয় এ শিল্পীকে।

Reneta

পড়শীকে নেয়ার কারণ অল্প কথায় পরিচালক মাহিন বলেন, এক জুটি বার বার দেখতে দেখতে দর্শক বোরিং হয়ে যায়। সে কারণে ফারহান-পড়শী নতুন জুটি নিয়েছি। এতে করে দর্শক উপভোগ করতে পারবেন এবং নতুন কিছু সৃষ্টি হবে।

গড়পড়তা নাটকে অভিনয় করছেন না বলে আগেই জানিয়েছেন ফারহান। কথার সঙ্গে কাজের প্রমাণ মিলেছে গেল ঈদে। ব্যতিক্রমী গল্প দিয়ে তিনি অন্যদের তুলনায় এগিয়ে ছিলেন ঈদে। এমনকি ‘ ইউটিউব ভিউ’-এর দিকেও ফারহানের নাটক ছিল প্রথম সারিতে।

‘শাদি মোবারক’ প্রসঙ্গে মুশফিক ফারহান বললেন, অ্যারেঞ্জ ম্যারেজের পরে রোমান্সের কিছু বিষয় দেখা যাবে। নাটকের শেষে একটি সচেতনামূলক বার্তাও থাকবে। এমন গল্প ও আমার উপস্থিতি দুটোতেই নতুনত্ব আছে।

পড়শীর সঙ্গে অভিনয় প্রসঙ্গে ‘সুইপারম্যান’ নাটকের এ অভিনেতা বলেন, সে কাজের প্রতি ডেডিকেটেড এবং সিনসিয়ার। ভালো করার দারুণ চেষ্টা ও আগ্রহ আছে তার মধ্যে এবং সে খুব ভালো অভিনয় করছে। আমার বিশ্বাস, ঈদে দর্শকদের ‘শাদী মোবারক’ দেখে ভালো লাগবে এবং অন্যরকম ধাঁচের একটি গল্পের নাটক দেখতে পাবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদপড়শীমাহমুদ মাহিনমুশফিক ফারহানমেন্টাললিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয়

জুন ১৫, ২০২৬

৭ গোল হজমের ম্যাচে কুরাসাও কোচ গড়লেন বিশ্বরেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT