চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নয়া নোট হাতে চেনা যায় অভিনেতাকে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
অভিনেতা চেনা যায় নোট হাতে, বাংলাদেশের সংবাদ ও বিনোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

“দুনিয়ায় সব মানুষই কারো না কারো কাছে হাত পাতে। কেউ পাঁচ টাকার জন্যে, আর কেউ কোটি টাকার জন্য।” এমন ক্যাপশনে একটি রহস্যময় মানুষের ছবিযুক্ত পোস্টার ফেসবুকে শেয়ার করেছেন তরুণ নির্মাতা অনন্য প্রতীক চৌধুরী!

সঙ্গে আরো লিখেছেন,“আমার পরিচালনায় প্রথম ছবি ‘নয়া নোট’ খুব শিগগিরই আসছে আইস্ক্রিনে। অনেকের প্রতি আমি কৃতজ্ঞ, একে একে সবার নাম অবশ্যই বলব। আপাতত চলুন শুরু করি।”

কাছাকাছি সময়ে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনের ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে একই পোস্টার! এখানে দেয়া হয়েছে অন্য ক্যাপশন! “হাতে নতুন নোট,মুখে হাসি। কোন রহস্যের ফাঁদ খুলবে নাসির উদ্দিন খান?”

নয়া নোট হাতে পোস্টারে যাকে দেখা যাচ্ছে, তিনি সময়ের জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান! উস্কুখুশকো চুল দাড়ির জন্য প্রথম দেখাতে যাকে চিনতে কিছুটা কষ্টকরই হবে যে কোনো দর্শকের।

আইস্ক্রিন জানিয়েছে, খুব শিগগির ওয়েব ফিল্ম ‘নয়া নোট’ আইস্ক্রিন-এ দেখতে পারবেন দর্শক, যদিও কবে স্ট্রিমিং তা এখনো জানায়নি । কিংবা এই ওয়েব ফিল্মে নাসির উদ্দিন ছাড়া আর কে কে আছেন, সেটাও জানানো হয়নি।

গল্প,চিত্রনাট্য ও পরিচালনায় অনন্য প্রতীক চৌধুরীর প্রথম কাজ ‘নয়া নোট’। যদিও তিনি নির্মাণের সাথে বহুদিন ধরেই আছেন। কেননা, এই তরুণ দেশের শোবিজের নির্মাতা দম্পতি অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরীর ছেলে।

Reneta

ছেলের প্রথম নির্মাণ নিয়ে উচ্ছ্বসিত বাবা-মা। ছেলের প্রথম নির্মাণে বাবা অরুণ চৌধুরী খবরটি শেয়ার করে লিখেছেন, আমাদের পুত্র অনন্য। এর আগে আমার সহকর্মী হিসেবে ছিলো। আমার মায়াবতী, আর জলে জ্বলে তারা’র এক্সিকিউটিভ পরিচালক হিসেবে কাজ করে। একমাত্র ছেলে আমাদের। ওর প্রথম কাজ আইস্ক্রিনে চলবে, সাফল্য কামনা করছি।”

চয়নিকা চৌধুরী ছেলের প্রথম কাজের পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘অভিনন্দন অনন্য। তোমার প্রতি ভালোবাসা। সবার সঙ্গে বসে দেখব কাজটি। অনেকের প্রতি কৃতজ্ঞতা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য প্রতীকঅরুণ চৌধুরীআইস্ক্রিনওয়েব ফিল্মচয়নিকা চৌধুরীনয়া টাকালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীতে ফি আদায়ে ইরানকে উপসাগরীয় দেশগুলোর সমর্থন

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

ভুয়া পরিচয়ে প্রতারণা, সতর্ক করল পুলিশ সদরদপ্তর

জুলাই ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

যবিপ্রবির তাপসী রাবেয়া হলে ডাইনিংয়ের খাবার নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

জুলাই ২৮, ২০২৬

কব্জিতে অস্ত্রোপচারের পর কেমন আছেন রামচরণ?

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT