চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন স্বাস্থ্যবিধি: শর্ত না মানলে সৌদি আরবে প্রবেশ করা যাবে না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সৌদি আরবে প্রবেশের জন্য নতুন স্বাস্থ্যবিধি মানতে হবে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

সৌদি আরবের স্বাস্থ্য কর্তৃপক্ষ হজ ২০২৬ (১৪৪৭ হিজরি) মৌসুমে অংশগ্রহণকারী সব হাজিদের জন্য কঠোর টিকাদান ও শারীরিক যোগ্যতার শর্ত ঘোষণা করেছে। নতুন নির্দেশনায় জানানো হয়েছে, হজযাত্রী বা হজ কর্মীদের টিকা সংক্রান্ত নিয়ম অমান্য করলে সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে।

আজ (১৪ অক্টোবর) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে দ্য ইসলামিক ইনফরমেশন জানিয়েছে, সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ নির্দেশিকা অনুযায়ী, এ বছর সব হাজিদের জন্য কোভিড-১৯, মেনিনজোকোকাল মেনিনজাইটিস, পোলিও ও ইয়েলো ফিভার টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

বাধ্যতামূলক টিকাদান নিয়মাবলি

  • কোভিড-১৯ টিকা সৌদি স্বীকৃত প্রস্তুতকারকের হতে হবে। সর্বশেষ ডোজ ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে নেওয়া থাকতে হবে এবং যাত্রার অন্তত দুই সপ্তাহ আগে সম্পন্ন করতে হবে।
  • মেনিনজোকোকাল মেনিনজাইটিস টিকা নেওয়ার পাঁচ বছরের মধ্যে তা কার্যকর থাকবে, তবে সৌদিতে প্রবেশের কমপক্ষে ১০ দিন আগে নিতে হবে।
  • পোলিও টিকা যেসব দেশ পোলিও পর্যবেক্ষণাধীন তালিকায় রয়েছে, সেসব দেশের হাজিদের যাত্রার অন্তত চার সপ্তাহ আগে আইপিভি বা ওরাল পোলিও টিকা নিতে হবে এবং তা আন্তর্জাতিক টিকাদান সনদে উল্লেখ থাকতে হবে।
  • ইয়েলো ফিভার টিকা উৎস দেশ যাই হোক না কেন, নয় মাসের বেশি বয়সী সব যাত্রীকেই নিতে হবে।

অসুস্থ হাজিদের জন্য নিষেধাজ্ঞা

সৌদি নির্দেশনায় বলা হয়েছে, যেসব ব্যক্তি গুরুতর স্বাস্থ্য জটিলতায় ভুগছেন, তাদের হজে অংশগ্রহণ অনুমোদন দেওয়া হবে না।
এদের মধ্যে রয়েছেন প্রধান অঙ্গ বিকল হার্ট কিডনি লিভার ইত্যাদি রোগী, জটিল দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তি, মানসিক বা স্নায়বিক রোগী, ঝুঁকিপূর্ণ গর্ভবতী নারী, সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি এবং ক্যান্সারের চিকিৎসাধীন রোগী।

Banglabid

নির্দেশনায় আরও বলা হয়েছে, শারীরিকভাবে অক্ষম বা ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের হজে অংশ নিতে দেওয়া হলে তা তাদের জীবন এবং জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে। তাই এসব ক্ষেত্রে চিকিৎসা যাচাই ও অনুমোদন প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করা হবে।

শর্ত না মানলে শাস্তি

নতুন নীতিমালা অনুযায়ী, যেসব যাত্রী প্রযোজ্য টিকা বা স্বাস্থ্যসনদ দেখাতে ব্যর্থ হবেন, তাদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা, পৃথকীকরণ বা অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষার মুখোমুখি হতে হবে। সৌদি সরকার জানিয়েছে, এসব পদক্ষেপের লক্ষ্য হলো বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশে অংশ নেওয়া কোটি হাজির নিরাপত্তা ও জনস্বাস্থ্য নিশ্চিত করা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি আরবস্বাস্থ্যবিধি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিল্ডিং ভালো হলে ফলাফল অন্যরকম হতে পারত: জ্যোতি

পরবর্তী

তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান

পরবর্তী
শিক্ষকদের অবস্থান কর্মসূচি, হাজারো মানুষ অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান

জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে রোমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে জিবুতির প্রধানমন্ত্রীর বৈঠক

সর্বশেষ

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT