চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাফর ইকবালের গল্পে মুক্তি পেলো সিয়াম-পরীর নতুন ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত ও সিয়াম-পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পেল শুক্রবার। দেশের ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।

এটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। নির্মাতা জানান, শুরুতে ১৭টি হলে সিনেমাটি মুক্তি পাচ্ছে। এর মধ্যে রাজধানীর ১০টি, চট্টগ্রামের তিনটি এবং সিলেট, রাজশাহী, যশোর, খুলনার একটি করে প্রেক্ষাগৃহে দেখা যাবে।

ঢাকায় ছবিটি দেখা যাবে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিংমল (পান্থপথ), এসকেএস টাওয়ার (মহাখালী), সীমান্ত সম্ভার (ধানমন্ডি), সনি স্কয়ার (মিরপুর), বঙ্গবন্ধু আর্মি স্টেডিয়াম (বিজয় সরণি), শ্যামলী সিনেমা, ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমা (কেরানীগঞ্জ) ও মধুমিতা সিনেমা হল।

এ ছাড়া চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্স, সিলভার স্ক্রিন, সুগন্ধা সিনেমা, সিলেটের গ্র্যান্ড সিলেট, রাজশাহীর স্টার সিনেপ্লেক্স, যশোরের মনিহার সিনেমা ও খুলনার লিবার্টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।

নির্মাতা আবু রায়হান বলেন, ছোটবেলায় বাবার হাত ধরে ‘লাঠিয়াল’ দেখতে গিয়েছিলাম। তখন থেকে মাথায় সিনেমার পোকা ঢোকে। এই ছবিটিও শিশুদের সুস্থ বিনোদনের জন্য। সিনেমাটি সব বয়সীরাই দেখতে পারবেন। আশা করি, অভিভাবকরা তাদের সন্তান নিয়ে সিনেমা হলে গিয়ে দেখবেন।

২০১৮-১৯ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন।

Reneta

সিয়াম-পরীর সঙ্গে আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, আশিষ খন্দকার, আবু হুরায়রা তানভীর প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাডভেঞ্চার অব সুন্দরবনআজাদ আবুল কালামআবু হুরায়রা তানভীরআশিষ খন্দকারকচি খন্দকারখুলনাচিত্রনাট্যনির্মাতাপরীযশোররাজশাহীলাঠিয়াললিড বিনোদনশহীদুল আলম সাচ্চুসিয়ামসিলভার স্ক্রিনসিলেটস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ফ্যাসিবাদী সরকার সব শ্রেণী পেশার মানুষকে বঞ্চিত করেছে’

মে ১, ২০২৬

নদীতে ভেসে যাওয়ার চারদিন পর নৈশ প্রহরীর লাশ উদ্ধার

মে ১, ২০২৬
ছবি | দ্য হিন্দু

‘সংগীতের কোনো সীমানা নেই, বরং মানুষকে একত্রিত করে’

মে ১, ২০২৬

নয়াপল্টনে শ্রমিক দিবসে বিএনপির সমাবেশ, যোগ দিলেন প্রধানমন্ত্রী

মে ১, ২০২৬

শ্রমিকরাই অর্থনীতির চালিকাশক্তি: রাষ্ট্রপতি

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT