চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ে ২৬ পর্বের ধারাবাহিক ‘হৈ চৈ পরিবার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ন ২৫, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

সমকালীন দারুণসব ঘটনা নিয়ে নিত্য নতুন নাটক উপহার দিয়ে আসছে চ্যানেল আই। হোক খণ্ড নাটক, কিংবা ধারাবাহিক বা মেগা ধারাবাহিক- সব সময় দর্শককে চমকে দিয়েছে চ্যানেল আই। আবারও চমক নিয়ে আসছে চ্যানেলটি।

বুধবার (২৬ জানুয়ারি) থেকে চ্যানেল আইয়ে প্রচারিত হবে নতুন ধারাবাহিক নাটক ‘হৈ চৈ পরিবার’। মারুফ রেহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি।

তারকা বহুল নাটকটি নিয়ে উচ্ছ্বসিত নির্মাতা সহ এর সঙ্গে জড়িত সংশ্লিষ্টরা। প্রযোজনা সূত্রে জানা গেছে, ‘হৈ চৈ পরিবার’ নাটকটি ২৬ জানুয়ারি থেকে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে শুধুমাত্র চ্যানেল আইতে প্রচার হবে।

২৬ পর্বের এই নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, ফারুক আহমেদ, মিশু সাব্বির, শেহতাজ, সুমন পাটোয়ারী, মায়মুনা মম, মিলি মুন্সী, রোদশি সিদ্দিকা, ললনা, সায়মা স্মৃতি, রিমু রেজা খন্দকার, হিমে হাফিজ প্রমুখ ।

নাটকের গল্পে দেখা যাবে, আনোয়ার সাহেব অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা। হৈ চৈ পরিবারের কর্ণধার। তার দুই ছেলে। মকবুল আর মোতালেব। বড় ছেলে বিবাহিত, ছোট ছেলে অবিবাহিত। আনোয়ার সাহেব এর ধারণা তার দুই ছেলেই গাধা। একটা বড় গাধা অন্যটা ছোট গাধা। ইদ্রিস ধুরন্দর গ্রাম্য লোক। সম্পর্কে আনোয়ার সাহেব এর চাচাতো ভাই। ইদ্রিস এর রাজনৈতিক প্রতিহিংসার শিকার তার মেয়ে নিপা। বড় একটি দুর্ঘটনার পরও সে ভেঙে পড়েনি। মনের ভেতর কষ্ট আছে তবে ঘুরে দাঁড়াতে চায়।

বড় গাধা মকবুল। প্রচুর পড়াশোনা জানা একজন অসামাজিক মানুষ। অনেক বড় বড় জায়গায় চাকুরী করলেও বর্তমানে বেকার। লোকটা বেশী বুঝে কিন্তু মানুষ মন্দ নয়। ছোট গাধা মোতালেব। খুব বেশী পড়ালেখা করেনি। কিন্তু সব সময় কিছু না কিছু করার চেষ্টা করে। যদিও সব চেষ্টা সফল হয় না। অল্পতেই মাথা গরম হলেও তার মনটা ভালো। কনিকা এই সংসারের বড় বউ। একজন আদর্শ স্বামীকে যেমন ভালোবাসে তেমন চিন্তিত। পরিবারের সব ঝামেলা তিনি একাই সামলান।

Reneta

এরকম একটি পরিবারের নানা স্তরের গল্প দারুণভাবে উঠে এসেছে পুরো নাটকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবুল হায়াতচ্যানেল আইধারাবাহিকনাটকফারুক আহমেদমিলি মুন্সীমিশু সাব্বিররিমু রেজা খন্দকারললনালিড বিনোদনশেহতাজসায়মা স্মৃতিসুমন পাটোয়ারী
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টার সিনেপ্লেক্সে গ্রাহক হয়রানির অভিযোগ, অমির তীব্র ক্ষোভ

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের সামনে শান্তির জন্য শেষ সুযোগ: ট্রাম্পের হুশিয়ারি

মার্চ ২৪, ২০২৬

গঠনমূলক `আলোচনা’ হওয়ায় ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মার্চ ২৩, ২০২৬

ঈদের তৃতীয় দিনেও হাউসফুল প্রেশার কুকার

মার্চ ২৩, ২০২৬

জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে যা জানালেন শৈশবের কোচ

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT