চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোবাইল ও টিভি সিরিয়ালে আসক্তির গল্পে ‘আবির্ভাব’  

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৩ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A

মায়া শিক্ষিত মেয়ে হয়েও বই পড়তে পছন্দ করে না। বইয়ের চেয়ে মোবাইল ফোন ও টিভি সিরিয়ালের প্রতি তার আসক্তি বেশি। মায়ার স্বামী রাতুল তার বউয়ের এ স্বভাব একদম পছন্দ করে না। সে চায় তাকে শুধরাতে।

এরইমধ্যে মায়া সন্তানসম্ভবা হয়। তখন গ্রাম থেকে রাতুলের মা বউমার প্রতি খেয়াল রাখতে শহরে আসে। মায়ার শাশুড়ি তার বউমার লাইফস্টাইলে পরিবর্তন আনতে চায়। সে ধর্মীয় অনুশাসন পালনের পাশাপাশি তাকে মানবিক মূল্যবোধের চর্চার চেষ্টা করে। কিন্তু মায়া এসব অনুশাসন মেনে চললেও মন থেকে একদমই পছন্দ করে না। সে তার শাশুড়িকে জব্দ করতে একদিন দুপুরে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। এরপর বিকালে ফোন ঘাটতে ঘাটতে নিজেই ঘুমিয়ে পড়লে দুঃস্বপ্ন দেখে।

সে দেখতে পায় তার গর্ভের অনাগত সন্তান সাপের মতো আঁকাবাঁকা হয়ে চলছে আর বলছে তার নাম যেন ‘মোবাইল’ রাখা হয়! ভয় পেয়ে মায়ার ঘুম ভেঙে গেলে সে রাতুলকে সব জানায়। মায়া উপলব্ধি করে শাশুড়ির সঙ্গে সে চরম অন্যায় করে ফেলেছে।

এমনই গল্পে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নাটক ‘আবির্ভাব’। আলিম-উর-রহিমের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা।

অভিনয় করেছেন হোসাইন নিরব, ফারজানা মিহি, শিল্পী সরকার অপু, সাবিহা জামান ও মেহেরিন জাহান। প্রচারিত হবে শনিবার রাত ৯ টা ৫ মিনিটে।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবির্ভাবনাটকবিটিভি
শেয়ারTweetPin

সর্বশেষ

টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

মে ১৩, ২০২৬

মুসলমানরা আমাকে ভোট দেয়নি, তাদের জন্য কোন কাজ করব না: রিতেশ তিওয়ারি

মে ১৩, ২০২৬

ওয়ানডে ম্যাচে ৮২২ রান, প্রতিপক্ষ গুটিয়ে গেছে ২৮ রানে

মে ১৩, ২০২৬

বেশি চাপেই পথ হারাচ্ছে ব্রাজিল: আনচেলত্তি

মে ১৩, ২০২৬

যে চারটি ইস্যুতে ওয়াশিংটনের খবরদারি চায় না বেইজিং

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT