চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যবিত্ত সন্তানরা ‘বুকপকেটে জীবন’ খুঁজে পাবেন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ২৪, মে ২০২৩
বিনোদন
A A

‘বুকপকেটে জীবন’! নামের মাঝে মধ্যবিত্ত পরিবারের চিরচেনা গল্পের আভাস, জীবন সংগ্রামের ভিন্ন এক আহ্বান।

গল্পের মূল চরিত্র পত্রিকার ফটোসাংবাদিক আবু রায়হান মধ্যবিত্ত পরিবারের কর্তা ব্যক্তির আদর্শ রূপ। সংসারে টাকা বাঁচানোর বিচিত্র কৌশল তার জানা, স্ত্রী হামেদা বেগম জীবন রান্না ঘরে বন্দী। তবে তাদের ছেলে তানভীর ও তানিন স্বপ্নবিলাসী। প্রতিদিন সকালরাতে ডাইনিং টেবিলে একত্রিত হয় পরিবারের সবাই। তাদের আলোচনায় তানভিরের চাকরী, তানিনের বিয়ে, অফিসের বেতন না হওয়া, সংসার খরচ কমানোর মতো হাজারো কথা!

একদিন বাস্তবতায় ছন্দপতন হয় আবু রায়হানের পরিবারে। তবুও জীবন চলে জীবনের নিয়মে। কিন্তু কীভাবে? সে প্রশ্নের উত্তর মিলবে ‘বুকপকেটে জীবন’ টেলিফিল্মে।

এতে আবু রায়হান চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। তিনি জানান,‘বুক পকেটে জীবন’ চেনাজানা গল্প। তবে গল্প বলায় নতুনত্ব আছে। গল্পের নানা মুহূর্ত প্রশ্নবিদ্ধ করবে এ সময়কে।’

তার ছেলের চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। তিনি জানান, ‘মধ্যবিত্ত পরিবারের সাধারণ এক যুবকের চরিত্রের অভিনয় করে অন্য জীবনের এক গন্ধ পেয়েছেন। বললেন, এ কাজটির মাধ্যমে জীবনকে যেন অন্যভাবে কাছ থেকে দেখা হয়েছে। মধ্যবিত্ত পরিবারের সব বড় সন্তান তার নিজের জীবন খুঁজে পাবে ‘বুকপকেটে জীবনে’।

আহমেদ তাওকীরের গল্প এবং চিত্রনাট্যে টেলফিল্মটি নির্মাণ করেছেন অনন্য ইমন। গত ঈদুল ফিতরে ‘আপোষহীনা’ ও বিরতিহীন যাত্রা নাটক দিয়ে প্রশংসা কুড়ান তিনি। ‘বুকপকেটে জীবন’ নিয়ে তিনি বলেন, আমি সেই গল্পই বলতে চাই যা সবাইকে ছুঁয়ে যাবে। ‘বুকপকেটে জীবন’ নামের মাঝেই কিন্তু অন্য এক গল্পের আভাস মেলে। আশা করছি দর্শক তাদের জীবনের ছায়া খুঁজে পাবে আমার এই কাজটিতে।

Reneta

টেলিফিল্মে তারিক আনাম খান , ইয়াশ রোহানছাড়াও অভিনয় করেছেন নিশাত প্রিয়ম, শাহরিয়ার নেয়াজ জনি, অলঙ্কার চৌধুরী, শেলী আহসানসহ অনেকে। সম্প্রতি শেষ হয়েছে টেলিফিল্মটির শুটিং। আসছে ঈদুল আজহায় বেসকারী একটি টেলিভিশনে প্রচার হবে ‘বুকপকেটে জীবন’ ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াশ রোহানতারিক আনাম খাননিশাত প্রিয়ম
শেয়ারTweetPin

সর্বশেষ

চার বছর পর সন্তানদের নিয়ে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন হ্যারি-মেগান

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান

জুন ২৭, ২০২৬

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব গৃহীত

জুন ২৭, ২০২৬

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

জুন ২৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে সরকারি সুবিধার অপব্যবহারে ভিসা বাতিলের হুঁশিয়ারি

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT