চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পথেই হাঁটছি আমি: লিটন কর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২৩
বিনোদন
A A

লিটন কর মূলত চিত্রশিল্পী। নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন বিভিন্ন চলচ্চিত্রে বিভিন্ন শাখায়, চলচ্চিত্রের শিল্প নির্দেশনা, প্রোডাকশন ডিজাইন থেকে শুরু করে পোস্টার ডিজাইন সব কাজেই আছেন নিবিড়ভাবে।

‘আই.সি.ইউ’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেছেন সম্প্রতি। ছবিটি দেশের বিশিষ্ট সংস্কৃতিজনদের জন্য বিশেষ প্রদর্শনী এবং বিদেশের প্রায় ১৫ টি চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ও পুরস্কৃত‌‌ হয়েছে। এবার লিটন কর নির্মাণ করলেন তথ্যচিত্র ‘ভাসানচর অপারেশন’।

এই ছবিতে মূলত ভাসান চরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমের সাথে কক্সবাজার থেকে আগত রোহিঙ্গা জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনযাত্রাকে তুলে ধরা হয়েছে। প্রায় পৌনে ৯ মিনিটের এই তথ্যচিত্রে ইতিবাচক বাংলাদেশকেই তুলে ধরেছেন এই নির্মাতা।

লিটন কর বলেন, এই কাজটি করার পেছনে আমার অনুপ্রেরণা ছিল বাংলাদেশী জনগণ এবং বাংলাদেশ সরকার কতটা আত্মীয়তা পরায়ন সে দিকটিকে তুলে ধরা, সেই সাথে বিদেশিদের মনে ও মগজে বন্যা কবলিত বাংলাদেশের যে ছবি রয়েছে সেটিকে বদলে দেয়া, এই ছবিটিতে আমরা দেখাতে চেয়েছি বাংলাদেশ শুধু প্রাকৃতিক দুর্যোগ‌ই মোকাবেলা করেনা বাংলাদেশের রয়েছে গর্ব করার মতো মেধাবী জনগোষ্ঠী এবং সেই সাথে আমাদের রয়েছে অপার প্রাকৃতিক সৌন্দর্য্যের অসংখ্য সম্ভাবনাময়ী ভূমি।

তিনি বলেন, আইএফআরসি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে বিশেষভাবে ধন্যবাদ আমাকে এবং আমার টিমকে এরকম একটি কাজের সুযোগ করে দেওয়ার জন্য, সাধারণত যে ধরনের ডকুমেন্টারি হয় সে রাস্তায় না গিয়ে একটি সিনেমাটিক ডকুমেন্টারি নির্মাণের চেষ্টা ছিল আমাদের পুরো টিমের। এ ধরনের কাজ আমি নিয়মিত করতে চাই। সিনেমা এবং সিনেমা‌ সম্পর্কিত কাজেই এখন সব ফোকাস আমার, নিজের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পথেই হাঁটছি আমি।

৮ মিনিট ৪০ সেকেন্ড দৈর্ঘ্যের এই তথ্যচিত্রটির চিত্রগ্রাহক হিসেবে ছিলেন মোহাম্মদ আরিফুজ্জামান, লোকেশন সাউন্ড করেছেন নাহিদ মাসুদ, মিউজিক করেছেন রাশেদ শরীফ শোয়েব এবং সাউন্ড ডিজাইনে ছিলেন রাজেশ সাহা। ‌এটির এজেন্সি ছিল উইন্ডব্লোজ কমিউনিকেশন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তথ্যচিত্রসিনেমাস্বল্পদৈর্ঘ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ১৩, ২০২৬

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT