আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের পর তাদের দায়িত্বে থাকা দফতরগুলো তিন উপদেষ্টার মধ্যে বণ্টন করা হয়েছে।
বৃহস্পতিবার ১১ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান; তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।
যুবও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ নজরুল; তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইন, বিচারও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আদিলুর রহমান খান। তিনি একইসঙ্গে শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।
দায়িত্ব পুর্নবণ্টনকৃত তালিকা দেওয়া হলো-









