চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম ডুয়াফি’র নতুন কমিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২৫
প্রবাস সংবাদ, শিক্ষা
A A

বিশিষ্ট অণুজীববিজ্ঞানী ডঃ ইসরাত সুলতানা মিতাকে সভাপতি এবং রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও ফ্যামিলি কাউন্সিলর ডরথী বোসকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়ে যুক্তরাষ্ট্রের বৃহত্তর ওয়াশিংটন ডি সি এলাকা ভিত্তিক সংগঠন, ঢাকা ইউনিভার্সিটি এলামনাই ফোরাম ইনকর্পোরেটেডের (ডুয়াফি) নবনির্বাচিত পরিচালনা পরিষদ, নতুন বছরের প্রথম দিন থেকে কাজ শুরু করেছে।

২০২৫-২০২৬ সাল দুই বছর মেয়াদি ,পাঁচ সদস্যের এই বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি পদে ব্যাংকার ইরাজ তালুকদার, যুগ্ম সম্পাদক পদে ড. তারেক মেহেদী, ও ট্রেজারার পদে বিশ্বব্যাঙ্কের কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার জামান।

ডুয়াফির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডঃ ইসরাত সুলতানা মিতা তার পূর্ববর্তী কমিটি গুলোর সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি সংগঠনকে আরও গতিশীল করা এবং নতুন ও পুরাতন সদস্যদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও মানবিক কাজে নিয়োজিত করতে চান।

তিনি বলেন, ডুয়াফির মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ কাজ করার চেষ্টা করা হবে। এর মধ্যে রয়েছে ডুয়াফির নেতৃত্বে আগামী প্রজন্মের গুণাবলী বিকাশ এবং তাদের বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে সংযুক্ত রাখা, বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে বাংলাদেশের নিম্নবিত্ত জনগোষ্ঠীকে সহায়তা করা এবং গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ।

তিনি আরও বলেন, আমেরিকার বিভিন্ন রাজ্যে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর সাথে সংযোগ স্থাপন করে বড় পরিসরে কয়েক বছর অন্তর অন্তর পুনর্মিলনীর আয়োজন করা এবং আমেরিকাতে বসবাসরত কর্মক্ষেত্রে সফল এলামনাইদের সংগঠিত করে কার্যকরি ও গঠনমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা যায় কিনা এ ব্যাপারেও তাঁদের চিন্তাভাবনা আছে। নতুন কমিটির সদস্যরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব সবার সহযোগিতায় যথাযথভাবে পালন করবেন বলেও প্রতিশ্রুতি দেন।

সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওয়াশিংটন ডি সি এলাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত এই সংগঠনের পরিচালনা পরিষদ প্রতি দুই বছর অন্তর নির্বাচিত হয় এবং তাদের মূল লক্ষ্য প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সংযোগ এবং সহযোগিতা বৃদ্ধি করা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডুয়াফিনতুন কমিটিযুক্তরাষ্ট্রে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT